আবদুল মোতালেব, নোয়াখালী প্রতিনিধি
২২ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক গ্রেপ্তার

নিজেকে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দানকারী গ্রেফতারকৃত প্রতারক বেলাল হোসেন । ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাবের যৌথ দল।

সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার বেলাল হোসেন পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলাল দীর্ঘদিন ধরে নিজেকে র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করে আসছিলেন। সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি এক ব্যক্তির কাছ থেকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা এবং এক নারীর কাছ থেকে ২ লাখ টাকা গ্রহণ করেন বেলাল। নির্ধারিত সময়ে চাকরি না হওয়ায় ভুক্তভোগীরা সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র‍্যাবের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে চৌমুহনী চৌরাস্তা এলাকায় অবস্থানকালে তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে প্রতারণার আরও কয়েকটি অভিযোগের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী তার প্রতারণার নেটওয়ার্ক এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার কার্যক্রম সম্পন্ন করে বেলাল হোসেনকে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, চাকরি প্রত্যাশী বেকার যুবক-যুবতীদের টার্গেট করে একটি প্রতারকচক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানের মাধ্যমে এমন প্রতারণার বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন তারা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, পরিচয় গোপন করে সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য প্রকাশ করা হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০