তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের মুহিবুর

বিদেশে পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তাকে ঠেলে দেয় যুদ্ধের ময়দানে। দালালের প্রলোভনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারান তিনি। সপ্তাহখানেক আগে মারা গেলেও সোমবার (২০ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়।

মুহিবুর মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা এবং মসুদ মিয়ার ছেলে। সোমবার রাত ৯টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আমতৈল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ইকবাল আহমদ।

পরিবার সূত্রের বরাতে ইউপি সদস্য মো. ইকবাল আহমদ জানান, উচ্চশিক্ষার আশায় মেক্সিকোতে পাড়ি জমান মুহিবুর। কিন্তু সেখানে ভিসা বাতিল হয়ে গেলে তার জীবন হঠাৎ করেই অনিশ্চয়তার মুখে পড়ে। এই সংকটময় সময়ে দালাল চক্র তাকে টার্গেট করে। তারা প্রলোভন দেখায়, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিলে মোটা অঙ্কের বেতন ও যুদ্ধ শেষে নাগরিকত্ব দেওয়া হবে। ভবিষ্যতের আশায় সেই প্রলোভনে সাড়া দেন তিনি।

এরপর রাশিয়ায় গিয়ে সামরিক প্রশিক্ষণ নেন এবং তাকে পাঠানো হয় সম্মুখ যুদ্ধে। দীর্ঘদিন রুশ বাহিনীর হয়ে লড়াই করলেও শেষ রক্ষা হয়নি।

তিনি আরও জানান, একটি বাংকারে অবস্থানকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় সেটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই নিহত হন মুহিবুর। রাশিয়ান সেনাদের জন্য খাবার সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে প্রথমে পরিবারের কাছে তার মৃত্যুর খবর পৌঁছায়। তবে ঠিক করে তিনি বলতে পারেনি নিহত হয়েছেন কিনা! মৃত্যুর তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা

লালমনিরহাট সীমান্ত এলাকায় মোটর সাইকেল সহ মাদক জব্দ

দৌলতপুরে মুখোশধারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ১০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের মুহিবুর

ধর্ষণের দায়ে অভিযুক্ত পলাতক রহিম গ্রেপ্তার

ওয়াইফাই সার্ভিসে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্টে তরুণের মৃত্যু

ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু

ওয়ারীতে রিকশা থেকে পড়ে যুবকের মৃত্যু

বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত

এলএসপি কর্মীদের রাজস্বকরণের দাবিতে সচিবালয়ে প্রতিনিধিদল

১০

হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি আদায়ের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

১১

শিক্ষক নিবন্ধন, আবারও মাঠে নামলো ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিতরা

১২

ডিপিডিসি আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, টেন্ডার বন্ধ ও ভাতা প্রদানের দাবি

১৩

মাজারে হামলার প্রতিবাদে তরিকত-এ-ইসলামের মানববন্ধন

১৪

প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

১৫

মৌলভীবাজারে চুরির অপবাদে বৃদ্ধকে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

১৬

নোয়াখালীর চাটখিলে অভিযান: ২৮৭ লিটার অকটেন জব্দ, আটক ২

১৭

দৌলতপুরে হত্যা নিয়ে ছাত্রদলকে জড়ানো প্রতিবেদন ‘উদ্দেশ্যপ্রণোদিত’: সংবাদ সম্মেলনে প্রতিবাদ

১৮

শিক্ষক নিবন্ধন, সচিবালয়ে গেল সুপারিশ বঞ্চিতরা

১৯

ইজিবাইক ও ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চূড়ান্তের দাবিতে সচিবালয়ে প্রতিনিধিদল

২০