সর্বশেষ
||বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১||নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১||সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু||র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার||সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণের পথে তিন্দু বিদ্যালয়||বরগুনায় শেষ হলো নজরুল বর্ষ ২০২৬ এর তিন দিনের আয়োজন||বান্দরবানে ওষুধ ক্রয়ে অনিয়মের অভিযোগ: ‘ষড়যন্ত্র’ দাবি সিভিল সার্জনের||পীর শামীম হত্যা: ঘটনার সাথে জড়িত না থেকেও মামলার প্রধান আসামী হলেন ববি শিক্ষার্থী||স্বাস্থ্য খাতের সর্বোচ্চ বরাদ্দের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে: অর্থমন্ত্রী||বরিশাল বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবি
আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুসলিম দেশগুলোকে নিয়ে “নিরাপত্তা ও সামরিক জোট” গঠনের ডাক ইরানের

—মধ্যপ্রাচ্যের মুসলিম দেশসমূহের জাতীয় পতাকা। ছবি: অনলাইন।

Share this news with

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোকে বহিরাগত শক্তির ওপর নির্ভর না করে কোরআনের শিক্ষার দিকে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মুসলিম দেশগুলোকে নিয়ে একটি “নিরাপত্তা ও সামরিক জোট” গঠনের ডাক দিয়েছে ইরান। যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে।

আজ বুধবার (২৫ মার্চ) আরব ও ইসলামি বিশ্বের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উপস্থিতি ছাড়াই একটি নিরাপত্তা জোট গঠনের সময় এসেছে।’

তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরাইলি আগ্রাসনকে একটি ‘নতুন পর্যায়’ হিসেবে বর্ণনা করেন এবং তিনি জানান যে ইরান ইসলামি উম্মাহকে রক্ষার অগ্রভাগে রয়েছে।

তিনি বহিরাগত শক্তির ওপর নির্ভর না করে কোরআনের শিক্ষার দিকে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য দূরের কোনো জাতির প্রয়োজন নেই।

জোলফাগারি আরও বলেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলাম ও পবিত্র কোরআনকে ভিত্তি ও মূল রেফারেন্স হিসেবে ধরে একটি সম্মিলিত নিরাপত্তা সনদের দিকে এগিয়ে যেতে হবে।’

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে দুই দেশর মধ্যে শত্রুতা ও সংঘাত চরম রূপ নিয়েছে। এর জবাবে ইরানও ইসরাইল এবং মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১

সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণের পথে তিন্দু বিদ্যালয়

বরগুনায় শেষ হলো নজরুল বর্ষ ২০২৬ এর তিন দিনের আয়োজন

বান্দরবানে ওষুধ ক্রয়ে অনিয়মের অভিযোগ: ‘ষড়যন্ত্র’ দাবি সিভিল সার্জনের

পীর শামীম হত্যা: ঘটনার সাথে জড়িত না থেকেও মামলার প্রধান আসামী হলেন ববি শিক্ষার্থী

স্বাস্থ্য খাতের সর্বোচ্চ বরাদ্দের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে: অর্থমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবি

১০

বায়েজিদে দেশীয় এলজি, কার্তুজ ও মোটরসাইকেলসহ অস্ত্রধারী গ্রেফতার

১১

গণভোটের রায় বাস্তবায়নে বরগুনায় ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

দোয়ারাবাজারে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিকস জব্দ

১৩

গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন সহযোগী অধ্যাপক ড. খোকন কুমার দত্ত

১৪

মনোহরদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

১৫

কালিগঞ্জে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

১৬

সাতক্ষীরায় মাদক ও ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ১

১৭

সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য, চুরি-হয়রানির অভিযোগে উদ্বিগ্ন রোগী-স্বজন

১৮

কমলগঞ্জের আলোচিত ছিনতাইয়ের রহস্য উদঘাটন, চট্টগ্রাম থেকে মূল হোতা ‘বটলা সেলিম’ গ্রেপ্তার

১৯

সাগর উত্তাল থাকায় ইলিশ ধরা বন্ধ, উপকূলে ফিরছে হাজারো জেলে

২০