রেজাউল ইসলাম মাসুদ, রংপুর ব্যুরো চিফ
২১ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

Share this news with

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবারে রংপুর ডেইরি ফুড” এন্ড প্রাইভেট লিমিটেড এর সরবরাহ করা আরডি ইউএইচটি মিল্ক নামে প্যাকেটজাত দুধ খাওয়ার পর পেটে পীড়া ও বমি নিয়ে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ জন কোমলমতী শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার মধুপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরপরে মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন এবং তুলশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিশাত রায় জানান, বিকাল ৩টা পর্যন্ত ৩৪ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অনেকেই বমি করেছেন, অনেকের পেটের পীড়া। কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা তাদের সেবা দিচ্ছেন।

মধুপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির তানিয়া আক্তার বলেন, মিড ডে মিলের দুধ খাওয়ার পর সবার পেটের ব্যথা শুরু হয়। অনেকেই স্কুলেই বমি করেছে। প্যাকেটজাত করা দুধ তিতা এবং নষ্ট হয়ে গিয়েছিল। আমরা স্যার ও ম্যামকে বললে তারা বলে খেয়ে নাও, কিছু হবে না।

মধুপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শামীম হাসান জানান, পেট খুব ব্যথা করতেছে, বমি আসতেছে, কিন্ত বমি করতে পারছি না। দুধ খাওয়ার পর থেকেই পেটে ব্যথা শুরু হয়েছে।

মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মনিকা দেবনাথের বাবা মানিক দেবনাথ জানান, মেয়েটার পেটে ব্যথা শুরু হলে বাড়ীতে নিয়ে যায়। পরে না কমায় হাসপাতালে নিয়ে এসেছি। নষ্ট দুধ খেয়ে বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে।

ক্ষুদ্ধ অভিভাবকদের অভিযোগ, খাবার ভালো আছে রয়েছে কিনা, তা দেখে বাচ্চাদের খেতে দেয়নি শিক্ষকরা। নষ্ট দুধ কিভাবে বাচ্চাদের খেতে বলে। শিক্ষকদের উদাসীনতার কারণে বাচ্চারা অসুস্থ। কারো কিছু হলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারীও দেন অভিভাবকরা।

মধুপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহিল সাফি জানান, আমি ছুটিতে ছিলাম, দিনাজপুর যাচ্ছিলাম। খবর পেয়ে হাসপাতালে এসেছি। ফেরদৌসী বেগম নামে এক সহকারী শিক্ষক দায়িত্বে ছিলেন। দুধগুলো প্যাকেটের ভিতর থাকায় বুঝে উঠতে পারেননি।

খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস, বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় জানান, বাচ্চাগুলো ভালো আছে। আমরা দেখছি কোন খাবারে সমস্যা ছিল, আসলে কি হয়েছিল। সবাই হাসপাতালেই আছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস বলেন, মিড ডে মিলের অবশিষ্ট খাবারগুলো জব্দ করতে বলা হয়েছে। আমরা সেগুলো পরীক্ষা-নীরিক্ষার ব্যবস্থা করবো ।

বালিয়াডাঙ্গী উপজেলার বিদ্যালয়ের প্যাকেটজাত দুধ সরবরাহ করে রংপুর ডেইরি ফুড” এন্ড প্রাইভেট লিমিটেড। আরডি ইউএইচটি মিল্ক নামে প্যাকেটজাত দুধের সবরকারী হিসেবে দায়িত্বে রয়েছেন আবু রিয়াল। তিনি জানান, আমরা দুধটা গতকাল দিয়েছি, আজ বাচ্চা খাবে। বাকি বিদ্যালয়গুলোতে সমস্যা হয়নি। এই তিনটিতে কেন হলো বুঝতে পারছি না।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১০

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১১

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১২

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

১৩

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

১৪

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

১৫

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

১৬

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

১৭

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

১৮

শাহবাগে রাষ্ট্র সংলাপ ফোরামের অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন

১৯

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

২০