নিজস্ব সংবাদদাতা
৩১ অগাস্ট ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Share this news with

রাজধানীর কোতয়ালীতে অবস্থিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের অবকাঠামো, যানজট, অবৈধ দোকানপাট, দালালচক্র, জনবল সংকট ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিট থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রায় ২৫ থেকে ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটিএমএ রুস্তম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক ডা. মো. শাহীন রেজা, বিএমএর আজীবন সদস্য ও সাবেক কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ডা. মো. মেহেদী হাসান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাস-১) ডা. মো. মাহমুদুর রহমান।

এছাড়াও সভায় সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশ আইন সমিতি, এফবিসিসিআই, ডিএমপি পুলিশ, ট্রাফিক পুলিশ, গণপূর্ত ও উপবিভাগের প্রতিনিধিসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় যেসব বিষয় নিয়ে আলোচনা হয়

সভায় হাসপাতালের পুরোনো ভবন ভেঙে নতুন অবকাঠামো নির্মাণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি হাসপাতালে আসা-যাওয়ার সড়কে যানজট নিরসনের বিষয়টিও গুরুত্ব পায়।

এ ছাড়া হাসপাতাল এলাকায় হকার ও অবৈধ দোকানপাট উচ্ছেদ, দালালচক্র নির্মূল, প্রাইভেট অ্যাম্বুলেন্সের অবৈধ পার্কিং বন্ধ, চিকিৎসক ও অন্যান্য জনবল সংকট নিরসন, বেওয়ারিশ কুকুর-বিড়াল নিয়ন্ত্রণ এবং হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হামিদুর রহমান চিহ্নিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকলের সহযোগিতায় পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন, জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্ত

চা বাগান থেকে সূর্যপূরী আমগাছ—ঠাকুরগাঁও সফরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

কুবিতে লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ ও ঔষধি চারা রোপণ কর্মসূচি

দেবাশীষের পরিবারকে আর্থিক সহায়তা দিল কুষ্টিয়া জেলা পরিষদ

জাবির নিরাপত্তা অফিসের সামনে গাঁজা গাছ, ‘খামারবাড়ি’ মন্তব্য জাকসু সম্পাদকের

গোবিপ্রবির ১৭ স্টুডেন্ট বাসের ৬টি অচল, মেরামতে নেই কার্যকর উদ্যোগ

ঢাবি নারী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের অবস্থান কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে পথনাটক ‘শালুক ভাঙার কথা’

চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

১০

ই-রিকশা বিধিমালা প্রণয়নে চালকদের মতামত ও প্রত্যাশা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন

১১

মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১২

‎নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

১৩

আইপিইউ মহাসচিবের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক

১৪

রোহিঙ্গা গণহত্যার ৯ বছর পূর্তিতে ঢাবিতে স্মারক সেমিনার

১৫

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে ঢাবিতে আলোচনা সভা ও ফিল্ম প্রদর্শনী

১৬

সরকারের ৬ মাস পার, বঞ্চিত প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে নেই দৃশ্যমান উদ্যোগ

১৭

‎নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ২১

১৮

চকরিয়ায় সাবেক মেয়র আলমগীর চৌধূরীকে আটক করেছে পুলিশ

১৯

গেন্ডারিয়ায় গুলির ঘটনা, নারীসহ তিনজন ঢামেকে

২০