মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৭ জুলাই ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত: বৃষ্টিতে ভিজে কর্মচারীর মাথায় ছাতা ধরলেন ইউএনও

Share this news with

লক্ষ্মীপুরের রামগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের মানবিকতার দৃষ্টান্ত দেখে সবাই মুগ্ধ। ঝুম বৃষ্টিতে ভিজে মাটি খুঁড়ে গাছ রোপণ করছিলেন এক চতুর্থ শ্রেণীর কর্মচারী। হঠাৎ পিছন থেকে এসে তার মাথার ওপর কে যেন ছাতা মেলে ধরলেন। কর্মচারী ভাবলেন হয়তো সহকর্মী কেউ হবে। কিন্তু পিছন ফিরে তাকাতেই তিনি রীতিমতো স্তব্ধ, হতভম্ব। স্বয়ং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী আতিকুর রহমান নিজেই ছাতাটি তার মাথার ওপর ধরে দাঁড়িয়ে আছেন, যাতে বৃষ্টিতে ভিজে তার কষ্ট না হয়।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আজ সোমবার (৬ জুন) মানবিকতার এমন এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী আতিকুর রহমান। কোনো প্রকার দাম্ভিকতা না দেখিয়ে একজন সাধারণ কর্মচারীর প্রতি তাঁর এই মমত্ববোধের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে এবং সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন এই সরকারি কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে পূর্বনির্ধারিত স্থানে একটি দৃষ্টিনন্দন ফুলগাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গাছটি রোপণের জন্য নির্ধারিত স্থানে গর্ত খুঁড়তে শুরু করেন উপজেলা প্রশাসনের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী। কিন্তু কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি রূপ নেয় মুষলধারে। দায়িত্বের টানে সেই প্রবল বৃষ্টির মাঝেই গর্ত খোঁড়ার কাজ চালিয়ে যাচ্ছিলেন ওই কর্মচারী।

ঠিক ওই মুহূর্তেই দূর থেকে বিষয়টি নজরে আসে ইউএনও কাজী আতিকুর রহমানের। তিনি কালবিলম্ব না করে নিজের গাড়িচালকের হাত থেকে ছাতাটি কেড়ে নিয়ে এক প্রকার দৌড়েই চলে যান ওই কর্মচারীর কাছে। এরপর পরম যত্নে ছাতাটি ধরে রাখেন কর্মচারীর মাথার ওপর, যেন বৃষ্টির একটি ফোঁটাও তাকে স্পর্শ করতে না পারে। ইউএনও’র ছাতার ছায়ায় পরম নিশ্চিন্তে গাছ রোপণের কাজ শেষ করেন ওই কর্মচারী।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, পদ-পদবীর অহংকার ভুলে কাজী আতিকুর রহমান যে দৃষ্টান্ত স্থাপন করলেন, তা সমাজের সর্বস্তরের মানুষের জন্য শিক্ষণীয়। শাসক নয়, বরং প্রজাতন্ত্রের একজন প্রকৃত সেবক ও মানবিক গুণসম্পন্ন অভিভাবক হিসেবে তিনি রামগঞ্জবাসীর হৃদয়ে চিরকালের জন্য স্থান করে নিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

১০

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

১১

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১২

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১৩

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১৪

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৭

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৮

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

১৯

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

২০