‎এ এম ফাহাদ, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
১৬ মে ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

Share this news with

‎খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়ার সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

‎কিছু ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে এই অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

‎জিডি সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ‘Time Bulletin মির্জা কায়কোবাদ’, ‘Selim Bhuiyan’, ‘channel Shakil Khan’ ও ‘নীল সেঁজুতি (সেঁজু)’ নামের ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানহানিকর মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে তার দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট এবং সাধারণ মানুষের কাছে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

‎এই বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, একটি সংঘবদ্ধ মাদক চোরাকারবারি অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে কিছু কাল্পনিক তথ্য প্রচার করে আমার পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

‎তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি অশুভ চক্র পর্দার আড়াল থেকে আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে। কাল্পনিক ও ফেইক আইডি দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তাই মাটিরাঙ্গা থানায় গত ১৫ মে এ বিষয়ে আমি একটি জিডি করেছি। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সাথে এসব ভুয়া আইডির গুজব ও বিভ্রান্তিকর পোস্টে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।

‎মাটিরাঙ্গা থানা পুলিশ জানায়, জিডির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে এবং সাইবার অপরাধীদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপপ্রচারের ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

১০

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

১১

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১২

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১৩

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১৪

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৭

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৮

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

১৯

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

২০