আরিফ হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ

Share this news with

‎নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত আল আমিন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ বেপারী বাড়ির আব্বাস ক্বারির ছেলে। স্থানীয়রা জানান, আল আমিন বাবা ও ভাইয়ের সঙ্গে ছাতারপাইয়া বাজারে নিজেদের ওষুধের দোকানের ব্যবসা দেখাশোনা করতেন। গত সোমবার পারিবারিকভাবে তার বিয়ে হয়।

‎বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে সোনাইমুড়ী থেকে বাড়ি ফেরার পথে কুটিরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মুরগিবাহী অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
‎
‎এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
‎
‎সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৩

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

৪

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

৫

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

৬

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

৭

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

৮

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

৯

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১০

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

১১

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

১২

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

১৩

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১৫

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

১৭

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

১৮

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

১৯

সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর, শেষবারের মতো জিয়ারত ছেলের

২০