সর্বশেষ
||প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা||নওগাঁর পোরশায় সাপের কামড়ে প্রাণ গেল সামিনুল হক শাহর||রাণীনগরে ৭০০ দৌড়বিদের মিলনমেলা, জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রাণীনগর ১০ কিমি’ সিজন-২||কুয়াকাটায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত||মাটিরাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত||৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা||কলাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার: মা হারাল দুই বছরের শিশু||বগুড়ায় এনসিপি নেতাকে নারীর জুতাপেটার ভিডিও ভাইরাল; দল থেকে অব্যাহতি||বাবার জানাজায় অংশ নিতে ৭ ঘণ্টার প্যারোলে মুক্ত সাবেক এমপি সুজন||ঈদে চিকিৎসা সেবা নিয়ে প্রান্তিক মানুষের পাশে ছাত্রকল্যাণ সংঘ

বর্ষবরণে ভিন্ন আয়োজনঃ বিসিএসিপি-আইসিএবি কাপ টি-১০ ফাইনালে জমজমাট ক্রিকেট উৎসব

Share this news with

বাংলাদেশ চার্টার্ড একাউন্ট্যান্সি ছাত্র পরিষদ (বিসিএসিপি) এর উদ্যোগে বাংলা নববর্ষকে ঘিরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী আয়োজন বিসিএসিপি-আইসিএবি কাপ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে রাজধানী ঢাকার খামারবাড়ি ক্লেমন ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি মাঠে এক জমকালো পরিবেশ ও উৎসবমুখর আবহে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএবি-এর সম্মানিত সভাপতি এন কে এ মুবিন এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম এফসিএ, এনামুল হক এফসিএ এবং আশরাফুল হক এফসিএসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এন কে এ মুবিন এফসিএ বলেন, “পেশাগত জীবনের পাশাপাশি এমন ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বগুণ এবং মানসিক প্রশান্তি গড়ে তোলে। বিসিএসিপি যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়।”

ছবি: আইসিএবি এর সভাপতি এন কে এ মুবিন এফসিএ —কে ফুল দিয়ে বরন করছেন বিসিএসিপি এর সভাপতি শামসুজ্জামান আকতার।

বিশেষ অতিথি শহিদুল ইসলাম এফসিএ তার বক্তব্যে বলেন, “চার্টার্ড একাউন্ট্যান্সি একটি চ্যালেঞ্জিং পেশা। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চার করে।”

এনামুল হক এফসিএ উল্লেখ করেন, “শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়া অত্যন্ত জরুরি। বিসিএসিপি সেই দৃষ্টান্ত স্থাপন করেছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসিপি-এর বর্তমান সভাপতি মোঃ শামসুজ্জামান আকতার। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু পেশাগত উন্নয়ন নয়, বরং একটি ঐক্যবদ্ধ, দক্ষ এবং সুসংগঠিত ছাত্রসমাজ গড়ে তোলা। এই টুর্নামেন্ট সেই লক্ষ্যেরই একটি অংশ।”

সঞ্চালনায় ছিলেন বিসিএসিপি-এর সাংগঠনিক সম্পাদক আবু রায়হান। সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক জালাল উদ্দিনসহ পরিষদের সকল সদস্যবৃন্দ।

৪০টি দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হয় আশরাফ উদ্দিন এন্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস এবং আজিজ হালিম খায়ের এন্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস। উত্তেজনাপূর্ণ ম্যাচে আশরাফ উদ্দিন এন্ড কোং ৪৭ রানের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ, অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস এবং দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি। নতুন বছরকে স্বাগত জানাতে এমন ভিন্নধর্মী উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সংশ্লিষ্ট সকল মহলে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা

নওগাঁর পোরশায় সাপের কামড়ে প্রাণ গেল সামিনুল হক শাহর

রাণীনগরে ৭০০ দৌড়বিদের মিলনমেলা, জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রাণীনগর ১০ কিমি’ সিজন-২

কুয়াকাটায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

মাটিরাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কলাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার: মা হারাল দুই বছরের শিশু

বগুড়ায় এনসিপি নেতাকে নারীর জুতাপেটার ভিডিও ভাইরাল; দল থেকে অব্যাহতি

বাবার জানাজায় অংশ নিতে ৭ ঘণ্টার প্যারোলে মুক্ত সাবেক এমপি সুজন

ঈদে চিকিৎসা সেবা নিয়ে প্রান্তিক মানুষের পাশে ছাত্রকল্যাণ সংঘ

১০

হোসেনপুরে হঠাৎ সিএনজি স্টেশন ও শপিং মল পরিদর্শন করেন এসিল্যান্ড মোহসী মাসনাদ

১১

বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

১২

এক বছরেরও কম সময়ে ঠাকুরগাঁওয়ের তিন আসনে তিন জ্যেষ্ঠ নেতার বিদায়

১৩

আটোয়ারীতে অচল ও উধাও সোলার লাইটে জনদুর্ভোগ চরমে, দ্রুত মেরামতের দাবি

১৪

আসন্ন পৌর নির্বাচন: মনোহরদীতে বাড়ছে রাজনৈতিক তৎপরতা, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

১৫

জমিজমা সংক্রান্ত কলহ: ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

১৬

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ডাকাতিয়া নদীতে কলেজছাত্র নিখোঁজ

১৭

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ আটক ২, সিএনজি জব্দ

১৮

হাকিমপুর সীমান্তে ডিপোর্টেশন, ১০০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

১৯

অলৌকিক কাণ্ড! ৫৪ বছর পর জন্মভিটা মৌলভীবাজারে পাকিস্তানি তরুণ

২০