জান্নাতুন ফারজানা, বেরোবি প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

Share this news with

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ১৮ বছর পূর্তি এবং আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির সূচনা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। পরে তাঁর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিডিয়া চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস উপলক্ষে কেক কাটা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস এবং বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী একই দিনে উদযাপিত হওয়া অত্যন্ত আনন্দের ও সৌভাগ্যের বিষয়। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক ও আন্তরিকতা অন্য বিভাগগুলোর জন্য দৃষ্টান্ত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে অ্যাকাউন্টিং বিভাগের দেওয়া মতামত ও পরামর্শ প্রতিষ্ঠানটির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, গবেষণার ক্ষেত্রে বেরোবির শিক্ষার্থীরা ভালো করছেন। তবে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা ও অবস্থান তৈরি করতে হলে পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক মানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক, এআইএস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আপেল মাহমুদসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে, তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

২

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠিত

৩

গ্রাম সরকার পদ্ধতি কার্যকর হবে, শিগগিরই আইন পুনঃপ্রবর্তন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলামোটর থেকে শাহবাগে এনসিপির মশাল মিছিল

৫

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু

৬

এক পাতার প্রতিবেদনই বদলে দেয় আতিকুর রহমান রুমনের জীবনের গতিপথ

৭

আইইবি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত, ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি

৮

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

৯

বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বিএমইউতে আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশন

১০

ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

১১

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

উত্তরায় নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেফতার

১৩

উত্তরা পশ্চিমে কৃষকলীগ নেতা সঞ্জয় দত্ত গ্রেফতার

১৪

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, পরিত্যক্ত ঘরে মাটিচাপা

১৫

দৌলতপুরে গভীর রাতে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

১৬

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৭

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

১৮

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

১৯

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

২০