আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি
১২ মে ২০২৬, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সায়েন্স অলিম্পিয়াড-২০২৬ শুরু বিপুল আগ্রহে মুখর ক্যাম্পাস

Share this news with

বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে শুরু হয়েছে ‘সায়েন্স অলিম্পিয়াড-২০২৬’। শিক্ষার্থীদের সাড়া এবং বিপুল সংখ্যক রেজিস্ট্রেশনের কারণে এ বছর অলিম্পিয়াডটি তিনটি ভিন্ন দিনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।

আজ মঙ্গলবার , স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম দিনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের সায়েন্স অলিম্পিয়াডকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। স্কুল পর্যায়ের পর্বটি আজ শেষ হলেও বাকি দুই পর্যায়ের সময়সূচি, বিশ্ববিদ্যালয় পর্যায়: ১৪ মে, ২০২৬ কলেজ পর্যায়: ১৬ মে, ২০২৬।

আগামী দুই দিনের এই আয়োজনগুলো বিশ্ববিদ্যালয়ের পৃথক দুটি ভেনুতে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

রেজিস্ট্রেশনের পরিসংখ্যান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের সভাপতি নীতুন পাল। তিনি জানান, “প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আমরা অলিম্পিয়াড আয়োজন করেছি। তবে এ বছর শিক্ষার্থীদের আগ্রহ আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। শুধুমাত্র স্কুল পর্যায় থেকেই ৩০০ জনেরও বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে। এই বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনা নিশ্চিত করতেই আমরা অনুষ্ঠানটিকে তিন দিনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”

এবারের সায়েন্স অলিম্পিয়াড-২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামান্তা ইমরোজ হাবিবা। কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে রয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সেবা আক্তার সুমাইয়া। এই অর্গানাইজিং কমিটির নিবিড় তত্ত্বাবধানেই বিপুল সংখ্যক শিক্ষার্থীর এই মিলনমেলা সফলভাবে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের এই নিরলস প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। আগামী ১৬ই মে সমাপনী দিনের মাধ্যমে পর্দা নামবে এই বিজ্ঞান উৎসবের।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

১

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

২

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

৩

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

৪

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

৫

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

৬

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

৭

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

৮

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

৯

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১০

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১১

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

১২

কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী

১৩

উন্নয়ন কাজের গতি বাড়ান, আমরা দুর্নীতি করি না: বাদশা এমপি

১৪

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৫

শাহবাগে জেডিপির প্রতিবাদ সভা, রাষ্ট্র পরিচালনা ও জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ

১৬

১৮তম বিজেএস সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত পাঁচ গোবিপ্রবির শিক্ষার্থী

১৭

‘জুলাই অভ্যুত্থান ও নারী অধিকার’ শীর্ষক আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে

১৮

মৎস্য সম্পদের সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান

১৯

ভারতের সঙ্গে ‘অসম চুক্তি’ প্রকাশ ও বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে গণসমাবেশ

২০