সর্বশেষ
||প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা||বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধ; আহত স্কুলছাত্রের মৃত্যু, যুবকের বিরুদ্ধে অভিযোগ||নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ঘোষণা দুই দিনের কর্মসূচি||দেশের বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে জামায়াতের প্রেস ব্রিফিং||রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার||চরভদ্রাসনে ইউসুফের মৃত্যু, মারধর ও জোরপূর্বক বিষপানে হত্যার অভিযোগে মামলা||অনুমতি ছাড়া ছবি প্রকাশ করে ‘কনফেশন’ পোস্ট: মজার ছলে করা একটি কাজই ডেকে আনতে পারে আইনি বিপদ||অনলাইনে জুয়া জড়িত থাকায় ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার||ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলায় ইউএনওর যোগদান||দৌলতপুরে স্কাউট ইউনিট পরিদর্শনে জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা, মানোন্নয়নে নানা নির্দেশনা
ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধ; আহত স্কুলছাত্রের মৃত্যু, যুবকের বিরুদ্ধে অভিযোগ

Share this news with

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে আহত জামিল শেখ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জামিল শেখ শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকরা ফুটবল খেলছিলেন। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হলে জামিল পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় শেরুয়া দত্তপাড়া এলাকার শাকিল (২২) নামে এক যুবক জামিলকে লাথি ও কিল-ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে জামিল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত শাকিল শেরুয়া দত্তপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একটি চাতালের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধ; আহত স্কুলছাত্রের মৃত্যু, যুবকের বিরুদ্ধে অভিযোগ

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ঘোষণা দুই দিনের কর্মসূচি

দেশের বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে জামায়াতের প্রেস ব্রিফিং

রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

চরভদ্রাসনে ইউসুফের মৃত্যু, মারধর ও জোরপূর্বক বিষপানে হত্যার অভিযোগে মামলা

অনুমতি ছাড়া ছবি প্রকাশ করে ‘কনফেশন’ পোস্ট: মজার ছলে করা একটি কাজই ডেকে আনতে পারে আইনি বিপদ

অনলাইনে জুয়া জড়িত থাকায় ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার

ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলায় ইউএনওর যোগদান

দৌলতপুরে স্কাউট ইউনিট পরিদর্শনে জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা, মানোন্নয়নে নানা নির্দেশনা

১০

বান্দরবানে চিকিৎসা সেবায় ৬ দফা দাবিতে ছাত্রজনতার মানববন্ধন

১১

ডিবিএলসহ পোশাক কারখানা বন্ধের খবর গুজব, উৎপাদন অব্যাহত: বিজিএমইএ

১২

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান

১৩

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজে পোস্টারিং, পাল্টা নিন্দা ছাত্রশক্তির

১৪

রাজধানীর যাত্রাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের তাণ্ডব, আহত ২

১৫

রাজধানীর কদমতলীতে মাদ্রাসার বাথরুমে গলায় ফাঁস, হেফজ বিভাগের ছাত্রের মৃত্যু

১৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে তিলাই ইউনিয়নের সর্বস্তরের জনগণের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৭

ধুনটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী আটক

১৮

শুধু ডালিমে রক্ত বাড়ে? ভাঙল প্রচলিত ধারণা, জানালেন বিশেষজ্ঞরা

১৯

ধুনটে হেরোইন উদ্ধার, দুইজন গ্রেপ্তার; আদালতে প্রেরণ

২০