সর্বশেষ
||মাদক বিক্রির ভিডিও করায় সাংবাদিকের ওপর বর্বর হামলা, মাদক ব্যবসায়ী গ্রেফতার||জাতীয় বাজেটে ‘শ্রমিক রেশনিং’ ব্যবস্থা চালুর দাবি টিইউসির||বিজয়নগরে চাকরিচ্যুত গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ||তারাগঞ্জে পুরাতন টায়ার পুড়িয়ে অবৈধ তেল উৎপাদন: কারখানাকে লাখ টাকা জরিমানা||কলাপাড়ায় মাছ শিকারে গিয়ে ফেরার পথে বজ্রপাতে জেলের মৃত্যু||চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া ৩০% বাড়ল, সিন্ডিকেট নৈরাজ্যের আশঙ্কায় রোগীরা||কুমিল্লা বিসিক : স্থায়ী জলাবদ্ধতায় বিপর্যস্ত কারখানা উৎপাদনে স্থবিরতা||দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন||কুয়াকাটায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত||কর্ণফুলী নদীতে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডি-পিবিআই

পাটকেলঘাটায় লোকনাথ নার্সিং হোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক মালিক পলাতক

Share this news with

সাতক্ষীরার পাটকেলঘাটার ‘লোকনাথ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় পারুল খাতুন (৩২) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার (৭ জুন) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঘটনার পর রোগীর স্বজন ও স্থানীয়দের তোপের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ তালা ঝুলিয়ে পালিয়েছে। নিহত পারুল খাতুন আশাশুনি উপজেলার জামালনগর গ্রামের আবু হানিফের স্ত্রী। তবে সিজারের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতক পুত্রসন্তানটি বর্তমানে সুস্থ রয়েছে।

​নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিন কন্যাসন্তানের জননী পারুল খাতুনের প্রসব বেদনা উঠলে গত শনিবার (৬ জুন) সকালে তাকে লোকনাথ নার্সিং হোমে ভর্তি করা হয়। রোববার দুপুর ২টার দিকে ডা. রমিজ রেজা অপারেশনের মাধ্যমে তার সিজার করেন। এরপর সন্ধ্যার দিকে পারুলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবস্থা বেগতিক দেখে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে রোগীকে অন্য ক্লিনিকে হস্তান্তরের চেষ্টা চালায়, কিন্তু তার আগেই ক্লিনিকের ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পারুল।
​নিহতের বাবা আজিত খাঁ ক্ষোভ প্রকাশ করে জানান, এটি পারুলের তৃতীয় সিজার হওয়ায় ঝুঁকির কথা বিবেচনা করে তিনি আগেই ক্লিনিক কর্তৃপক্ষের সাথে পরামর্শ করেছিলেন। সে সময় ক্লিনিকের মালিক পুলক পাল অভিজ্ঞ সার্জন দিয়ে অপারেশন করানোর আশ্বাস দিলেও শেষ পর্যন্ত ভুল চিকিৎসা ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে। মায়ের আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে পারুলের ১৪ বছর বয়সী বড় মেয়ে সাদিয়া খাতুন। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
​স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, লোকনাথ নার্সিং হোমটি বর্তমানে একটি ‘মৃত্যুকূপে’ পরিণত হয়েছে। সুচিকিৎসার অভাবে ও অপচিকিৎসার শিকার হয়ে এ পর্যন্ত এখানে ৫ জন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। মাঝেমধ্যে প্রশাসনের ঝটিকা অভিযানে ক্লিনিকটি বন্ধ হলেও অদৃশ্য শক্তির ইশারায় আবারও তা চালু হয়ে যায়।
​অভিযোগের বিষয়ে জানতে চাইলে লোকনাথ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক পুলক কুমার পাল জানান, ভুল চিকিৎসায় নয়, বরং হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) ওই রোগীর মৃত্যু হয়েছে।
​এ ব্যাপারে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে ছুটিতে তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য ডা. ফরহাদ জামিলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক বিক্রির ভিডিও করায় সাংবাদিকের ওপর বর্বর হামলা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতীয় বাজেটে ‘শ্রমিক রেশনিং’ ব্যবস্থা চালুর দাবি টিইউসির

বিজয়নগরে চাকরিচ্যুত গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

তারাগঞ্জে পুরাতন টায়ার পুড়িয়ে অবৈধ তেল উৎপাদন: কারখানাকে লাখ টাকা জরিমানা

কলাপাড়ায় মাছ শিকারে গিয়ে ফেরার পথে বজ্রপাতে জেলের মৃত্যু

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া ৩০% বাড়ল, সিন্ডিকেট নৈরাজ্যের আশঙ্কায় রোগীরা

কুমিল্লা বিসিক : স্থায়ী জলাবদ্ধতায় বিপর্যস্ত কারখানা উৎপাদনে স্থবিরতা

দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

কুয়াকাটায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কর্ণফুলী নদীতে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডি-পিবিআই

১০

মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

বরগুনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর ব্যবসায়ীর মাথা বিহীন মরদেহ উদ্ধার

১২

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

১৩

পাটকেলঘাটায় লোকনাথ নার্সিং হোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক মালিক পলাতক

১৪

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

১৫

পরিবেশ দিবসে বৃক্ষরোপণ
সারা বছর গাছ নিধন—প্রশ্নের মুখে পরিবেশ রক্ষার উদ্যোগ!

১৬

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: সুনামি সতর্কতা, নিহত অন্তত ১৫

১৭

রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযানে যুবলীগ-আওয়ামী লীগের ৩ নেতাসহ আটক ২০

১৮

নওগাঁয় ডিবির পৃথক অভিযানে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

১৯

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা. আটক ৪

২০