এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

Share this news with

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। একটি গোষ্ঠী পরাজিত শক্তির ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বক্তারা। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে যুবদল নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার শহীদ খোকন পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করে যুবদল। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে অংশ নেয় বিপুল সংখ্যক নেতাকর্মী। সভাপতিত্ব করেন জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম।

তিনি বক্তব্যে বলেন, বিরোধীদল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এভাবে মাছ শিকার করা যাবে না। কারণ, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত গতিতে এগোচ্ছে বিএনপি সরকার। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানো হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করবে যুবদল।

জেলা যুবদল সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, যারা সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। গণতান্ত্রিক অধিকার ও শান্তি বজায় রাখতে যুবদলের প্রতিটি নেতাকর্মী সর্বদা সজাগ। ভবিষ্যতে দেশের যেকোনো প্রয়োজনে যুবদল রাজপথে থেকে সব ধরনের অরাজকতা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

সমাবেশে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন। ২৫ ইউনিটের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে শহীদ খোকন পার্কে জড়ো হয়। স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা শহর।

উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, এড. এনামুল হক পান্না, তাজমিলুর ইসলাম বিচিত্র, সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন, জুম্মান শেখ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন, বাবুল প্রধান, সহ-সম্পাদক কিশোর হাসান ছনি, শফিউল আলম শাফিন, আনিসুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সেলিম, টফন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, নন্দীগ্রাম উপজেলা যুবদলের আব্দুর রউফ রুবেল।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১০

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১১

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১২

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৩

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৪

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

১৫

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

১৬

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

১৭

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১৮

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৯

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

২০