আরিফ হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ

Share this news with

‎নোয়াখালী গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী (বর্তমানে হবিগঞ্জে কর্মরত) কামরুল হাসানের বিরুদ্ধে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট ভবন নির্মাণকাজের টেন্ডারে অনিয়ম ও কারসাজির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, দরপত্রের প্রাক্কলিত মূল্য (Official Estimated Cost) পরিবর্তন করে একটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

‎অনুসন্ধানে জানা যায়, নোয়াখালী মেডিকেল কলেজের হাসপাতাল ভবনের নির্মাণ কাজের তৃতীয় দফা দরপত্র আহ্বান করা হয় গত ২৯ জুলাই ২০২৫ তারিখে।

‎অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২৯ জুলাই আহ্বান করা হাসপাতাল ভবন নির্মাণকাজের তৃতীয় দফার দরপত্রের (টেন্ডার আইডি: ১১৩০৯৭৯) প্রাথমিক প্রাক্কলিত মূল্য ছিল ২৫৪ কোটি ১৯ লাখ টাকা।

‎অভিযোগকারীদের দাবি, পরবর্তীতে প্রথম সংশোধনীতে বিওকিউতে অতিরিক্ত ৬০ টন রড সংযোজন করা হলেও সেই অনুযায়ী প্রাক্কলিত মূল্য বাড়ানো হয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত রডের মূল্য প্রায় ৭২ লাখ টাকা হওয়ায় মোট প্রাক্কলিত মূল্য ২৫৪ কোটি ৯১ লাখ টাকা হওয়ার কথা থাকলেও তা ২৫৪ কোটি ১২ লাখ টাকা নির্ধারণ করা হয়।

‎এছাড়া, দরপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র তিন দিন আগে দ্বিতীয় সংশোধনী প্রকাশ করা হয়। এতে নির্বাহী প্রকৌশলীর ই-জিপি আইডি হ্যাক হওয়ার কথা উল্লেখ করা হলেও অভিযোগকারীদের দাবি, ওই সংশোধনীর মাধ্যমে আরও প্রায় দুই কোটি টাকা প্রাক্কলিত মূল্য কমানো হয়েছে। অথচ বিওকিউতে কোনো আইটেমের পরিমাণ পরিবর্তন করা হয়নি।

‎অভিযোগে আরও বলা হয়েছে, এভাবে প্রাক্কলিত মূল্য কমিয়ে একটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ শতাংশ থ্রেশহোল্ডের মধ্যে এনে সুবিধা দেওয়া হয়েছে এবং অন্য প্রতিযোগী দরদাতাকে প্রতিযোগিতা থেকে কার্যত বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে।

‎অভিযোগকারীদের মতে, এসব কর্মকাণ্ড পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬ এর ধারা ৯ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮ এর রুল ১৬, ৩১, ৩৩, ৯৮ ও ১০০-এর লঙ্ঘন। তারা বিষয়টি দুর্নীতি দমন কমিশনের তদন্তের দাবি জানিয়েছেন।

‎অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, টেন্ডার মূল্যায়ন প্রক্রিয়ায় অস্বাভাবিক কম দরকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে, যা সরকারি ক্রয়বিধির পরিপন্থী বলে দাবি করা হয়েছে।

‎এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত বা সিদ্ধান্ত এখনও প্রকাশিত হয়নি। তদন্ত শেষে প্রকৃত তথ্য ও দায়-দায়িত্ব নির্ধারণ হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

লংমার্চ আর সংসদের বক্তব্যে অমিল, জামায়াতকে নিয়ে চরমোনাই পীরের কড়া সমালোচনা

‎হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

১০

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

১১

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

১২

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৩

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

১৪

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

১৫

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

১৬

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

১৭

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

১৮

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

১৯

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

২০