বগুড়া জেলা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

Share this news with

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বগুড়ায় প্রতিরোধ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বগুড়া জেলা ছাত্রদলের নির্দেশনায় নগরজুড়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারি শাহ্ সুলতান কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা ও সদস্য সচিব সোহাগ হোসেন। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সতর্ক অবস্থানে থাকার কথা জানান তারা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল রাফি, সাদিয়া আক্তার ও সবুজ আহম্মেদ, দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক রোমান। এছাড়া জেলা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক ওহাব রিয়াজ এবং কার্যনির্বাহী সদস্য মো. রাহি উপস্থিত ছিলেন।

এ সময় ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফারহান, সাংগঠনিক সম্পাদক তামিম ও যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াস উপস্থিত ছিলেন। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আহ্বায়ক জয় ও সদস্য সচিব ইমন, রসায়ন বিভাগের সদস্য সচিব রোমান ইসলাম এবং ডিগ্রি বিভাগের সদস্য সচিব সোহাগ হাসানও কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকার কথা জানান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

২

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠিত

৩

গ্রাম সরকার পদ্ধতি কার্যকর হবে, শিগগিরই আইন পুনঃপ্রবর্তন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলামোটর থেকে শাহবাগে এনসিপির মশাল মিছিল

৫

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু

৬

এক পাতার প্রতিবেদনই বদলে দেয় আতিকুর রহমান রুমনের জীবনের গতিপথ

৭

আইইবি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত, ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি

৮

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

৯

বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বিএমইউতে আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশন

১০

ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

১১

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

উত্তরায় নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেফতার

১৩

উত্তরা পশ্চিমে কৃষকলীগ নেতা সঞ্জয় দত্ত গ্রেফতার

১৪

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, পরিত্যক্ত ঘরে মাটিচাপা

১৫

দৌলতপুরে গভীর রাতে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

১৬

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৭

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

১৮

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

১৯

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

২০