তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
৩১ মে ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবজাতক বেচাকেনার ফাঁদ! মৌলভীবাজার হাসপাতালে শিশু পাচার চক্র

Share this news with

সিজারের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতক কন্যাকে মায়ের জ্ঞান ফেরার আগেই পাচারের চেষ্টা—এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে। হাসপাতালের ওয়ার্ডবয়ের তৎপরতায় শেষ রক্ষা হয়েছে শিশুটির।

গত ২৭শে মে সদর উপজেলার শেরপুর এলাকার নাদামপুর গ্রামের ঝুমি আক্তার (২৫) হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন। অভিযোগ, জ্ঞান ফেরার আগেই একই এলাকার আখলিছ মিয়া নবজাতকটিকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যান। পরে সাংবাদিক ওয়ার্ডবয় প্রাণ কৃষ্ণের হস্তক্ষেপে শিশুটিকে ফিরিয়ে আনা হয়।

স্থানীয়দের দাবি, চিকিৎসা খরচ বাবদ ঝুমির মা সাফারুন বেগম ১০ হাজার টাকা নেওয়ার পর থেকেই নবজাতককে অন্যের হাতে তুলে দেওয়ার প্ররোচনা শুরু হয়। ঘটনাস্থলে আখলিছ মিয়ার স্ত্রীকেও শিশু নিতে অবস্থান করতে দেখা যায়। সংবাদকর্মীর সামনে তিনি টাকা দেওয়া ও শিশু নেওয়ার কথা স্বীকার করেন।

শিশু বা মানব অঙ্গ-প্রত্যঙ্গ কেনাবেচা যে আইনত দণ্ডনীয় অপরাধ—এ কথা বুঝিয়ে দেওয়ার পর আখলিছ মিয়ার স্ত্রী ও তার সঙ্গী সেখান থেকে চলে যান।

স্বামী, মা-ভাইয়ের কাছ থেকে প্রত্যাখ্যাত ঝুমি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি আমার বাচ্চাকে বিক্রি করব না। আমি শুধু আমার সন্তানের স্বীকৃতি চাই। আমি এখন কোথায় যাব?”

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির বিভাগীয় প্রধান ছালেহ আহমদ সেলিম জানান, শিশু বেচাকেনা গুরুতর অপরাধ। ভুক্তভোগী অভিযোগ করলে সামাজিক কাউন্সেলিং ও আইনি সহায়তা দেওয়া হবে।

বর্তমানে মা ও নবজাতক সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে অসহায় অবস্থায় চিকিৎসাধীন আছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০