ধুনট (বগুড়া) প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

Share this news with

বগুড়ার ধুনট পৌর এলাকার একটি ফার্নিচার কারখানার দরজা ভেঙে কম্পিউটার, সিএনসি মেশিনের যন্ত্রাংশসহ প্রায় ২ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ সময় কারখানায় রাখা নগদ ১৪ হাজার টাকাও চুরি হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে পৌর এলাকার টিএনটি মোড়ে অবস্থিত ‘মা ডোর ফার্নিচার’ কারখানায় এ চুরির ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কারখানা বন্ধ করে বাড়ি চলে যান মালিক মো. আরিফ। পরদিন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কারখানায় গিয়ে তিনি পশ্চিম পাশের স্টিলের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে গিয়ে দুটি কম্পিউটার, সিএনসি মেশিনের ড্রাইভার, এনসি কার্ড, পেনড্রাইভ, ওয়াইফাই রাউটার ও একটি রেন্ডা মেশিন খুঁজে পাননি।

চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কারখানার ক্যাশ বাক্সে রাখা নগদ ১৪ হাজার টাকাও খোয়া গেছে বলে জানান মালিক।

কারখানার মালিক মো. আরিফ উপজেলার চালাপাড়া গ্রামের সাত্তার সরকারের ছেলে। তিনি জানান, কারখানাটি তাঁর জীবিকার প্রধান অবলম্বন। কম্পিউটার ও যন্ত্রপাতি চুরি হওয়ায় কারখানার কাজ পরিচালনা করতে সমস্যায় পড়েছেন তিনি। বিশেষ করে সিএনসি মেশিনের ড্রাইভার ও এনসি কার্ড না থাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ধুনট পৌর এলাকায় চুরির ঘটনা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ী। তাঁদের অভিযোগ, বিভিন্ন সময় ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটছে। এতে দোকান ও কারখানার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা রাতে পুলিশি টহল বাড়ানো এবং চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

২

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

৩

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

৪

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

৫

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

৬

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

৭

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

৮

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

৯

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

১০

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

১১

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১৩

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

১৫

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

১৬

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

১৭

সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর, শেষবারের মতো জিয়ারত ছেলের

১৮

ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা মুজাহিদের ঘটনায় তদন্তে পুলিশ

১৯

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

২০