ধুনট (বগুড়া) প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

Share this news with

বগুড়ার ধুনটে সরকারি কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়। সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম নিরবচ্ছিন্ন ও কার্যকর রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সরকারি কর্মঘণ্টায় কোনো সরকারি চিকিৎসক ব্যক্তিগত বা প্রাইভেট প্র্যাকটিসে নিয়োজিত থাকতে পারবেন না।

এতে আরও বলা হয়, সরকারি কর্মঘণ্টায় কোনো চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করছেন—এমন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে সরকারি কর্মঘণ্টায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস পরিচালিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

জনস্বার্থে জারি করা বিজ্ঞপ্তিতে নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক, বগুড়ার সিভিল সার্জন এবং ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের কাছে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষের এ নির্দেশনার ফলে সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত হওয়া এবং সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমে শৃঙ্খলা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স

১

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২

কুড়িগ্রাম সদর হাসপাতালে NCP-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

৩

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

৪

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

৫

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

৬

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

৭

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

৮

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

৯

‎কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

১০

রোয়াংছড়িতে প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবের প্রস্তুতি, তৈরি হচ্ছে ফানুস ও রথ

১১

জাইমা রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চক্ষুচিকিৎসা

১২

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

১৩

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৪

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১৬

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

১৭

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

১৮

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

১৯

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

২০