সর্বশেষ
||প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির গণঅবস্থান||চট্টগ্রামে কোস্টগার্ডের তৎপরতা: চড়পাড়া ঘাটে অবৈধ ভোজ্যতেল উদ্ধার||চট্টগ্রামে সিএমপি ডিবির ঝটিকা অভিযান: ১৫০ রাউন্ড বিদেশি গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার||লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা জারি||আশুলিয়া থেকে গ্রেফতার ধুনটের উপজেলা চেয়ারম্যান খোকন||ঢাবির টিএসসিতে কক্সবাজার স্টুডেন্ট ফোরামের মিলনমেলা||ভারতে মুসলিম নির্যাতন ও উগ্রবাদী সন্ত্রাসের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন||কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী ও তিন শিশুসন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা||শিলাইদহে রবীন্দ্রজয়ন্তী ঘিরে উৎসবের আমেজ, কুঠিবাড়িতে তিন দিনের জাতীয় আয়োজন||ঋণ বনাম সার্বভৌমত্ব: বৈশ্বিক অর্থনীতির বেড়াজালে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা

ধুনটে আল খিদমাহ ফাউন্ডেশনের বর্ণাঢ্য আয়োজন: নবীন ও কৃতি আলেম এবং গুণীজন সংবর্ধনা

—উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে নবীন ও কৃতি আলেম এবং গুণীজন সংবর্ধনা।

বগুড়ার ধুনট উপজেলায় কওমী স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর উদ্যোগে ‘নবীন ফারেগীন, কৃতি আলেম ও গুণীজন সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় ধুনট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।

ধুনট কওমী ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব কে এম সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ তামাই মাদরাসার নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা ছানাউল্লাহ নিয়ামতি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আশেকে এলাহী শিবলী।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে মোট ৩৩ জনকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে উচ্চতর ডিগ্রিধারী ৮ জন মুফতি, ভাষা ও সাহিত্য (আদব) বিভাগে ২ জন, তাফসির বিভাগে ১ জন এবং দাওরায়ে হাদিস সমাপনকারী ১৪ জন নবীন আলেমকে সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক হানজালা আজাদী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাঈদ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম খোকন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি ফয়জুল্লাহ কাসেমী।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ আলেমদের ভবিষ্যৎ জীবন গঠনে অনুপ্রেরণা জোগাবে। তারা আলেমদের জ্ঞানকে সমাজ ও জাতির কল্যাণে বিলিয়ে দেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নবীন আলেমদের অর্জিত জ্ঞান কেবল মাদরাসার চত্বরে সীমাবদ্ধ রাখলে চলবে না। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে দ্বীনি ও সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

আয়োজক সংগঠন ‘আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ জানায়, নবীন আলেমদের অনুপ্রাণিত করতে এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বাড়াতে প্রতি বছরই এই ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির গণঅবস্থান

চট্টগ্রামে কোস্টগার্ডের তৎপরতা: চড়পাড়া ঘাটে অবৈধ ভোজ্যতেল উদ্ধার

চট্টগ্রামে সিএমপি ডিবির ঝটিকা অভিযান: ১৫০ রাউন্ড বিদেশি গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা জারি

আশুলিয়া থেকে গ্রেফতার ধুনটের উপজেলা চেয়ারম্যান খোকন

ঢাবির টিএসসিতে কক্সবাজার স্টুডেন্ট ফোরামের মিলনমেলা

ভারতে মুসলিম নির্যাতন ও উগ্রবাদী সন্ত্রাসের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী ও তিন শিশুসন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

শিলাইদহে রবীন্দ্রজয়ন্তী ঘিরে উৎসবের আমেজ, কুঠিবাড়িতে তিন দিনের জাতীয় আয়োজন

ঋণ বনাম সার্বভৌমত্ব: বৈশ্বিক অর্থনীতির বেড়াজালে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা

১০

বিজিবি’র অভিযানে ভারতীয় গাঁজাসহ এক ম‌হিলা আটক

১১

নোয়াখালীতে পরিবেশ রক্ষায় তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

১২

জাবিতে নীলফামারী জেলা সমিতির আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

১৩

চা বাগানের হাসপাতাল থেকে অজগর উদ্ধার

১৪

কোরবানির ঈদ উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা

১৫

শাপলা চত্বর ও বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবিতে জাতীয় সেমিনার

১৬

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস

১৭

দৌলতপুরে চাল বিতরণে পুরোনো লেবেল, স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া

১৮

বগুড়া কে সিটি ও চার জেলায় নতুন পাঁচ উপজেলার অনুমোদন

১৯

ফুলবাড়ীতে ১১ বছরের শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, ঘটনায় চাঞ্চল্য

২০