সর্বশেষ
||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান||জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান||গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ||নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন||রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু||তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত||চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর||ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক||ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২২ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে বিএনপির বিশাল প্রতিবাদ র‍্যালি, “অস্থিতিশীলতার অপচেষ্টা প্রতিহত করা হবে”

Share this news with

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল, উসকানিমূলক বক্তব্য এবং দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন অপচেষ্টার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল প্রতিবাদ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বৃহত্তর কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশনায় র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ র‍্যালিতে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম রেজা মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ বিলাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শামীম রেজা মোল্লা।

তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে রাজনীতি করে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।”

তিনি আরও বলেন, “দৌলতপুরে বিএনপি আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে নেতাকর্মীরা গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

শামীম রেজা মোল্লা বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি উসকানিমূলক কর্মকাণ্ড, নাশকতা কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে। বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।”

নেতৃবৃন্দ বলেন, হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ র‍্যালি দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি, ঐক্য এবং জনসম্পৃক্ততার একটি বড় প্রদর্শন। দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও জননিরাপত্তার প্রশ্নে বিএনপি সবসময় সতর্ক, ঐক্যবদ্ধ এবং আপসহীন অবস্থানে থাকবে বলেও তারা উল্লেখ করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১০

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১১

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

১২

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

১৩

ধুনটে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

‎নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার ও উদ্ধার ৪ তরুণী

১৫

বগুড়ায় যুবদলের তিন ইউনিটের কমিটি বিলুপ্ত

১৬

বগুড়ায় এনসিপির কর্মসূচি হতে দেওয়া হবে না: আবু হাসান

১৭

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শো-কজ

১৮

বান্দরবানে ব্র্যাকের সহায়তা পেল ১,৫০০ ক্ষতিগ্রস্ত পরিবার

১৯

শনিবার বগুড়ায় আসছেন সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৩ মন্ত্রী

২০