তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
৬ অক্টোবর ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে যাচ্ছিল সাড়ে ৯ টন সার, জব্দ বিজিবির

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নদীপথে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় রামকৃষ্ণপুর ইউনিয়নের পুরাতন ঠোটারপাড়া নদীতে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশ্রায়ন বিওপির একটি টহল দল পুরাতন ঠোটারপাড়া নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় নদীপথে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি), ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট সার উদ্ধার করা হয়।

সব মিলিয়ে উদ্ধার করা সারের পরিমাণ ৯ হাজার ২৫০ কেজি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে বিজিবি।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় ৪৭ বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

২

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

৩

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

৪

গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

৫

দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে যাচ্ছিল সাড়ে ৯ টন সার, জব্দ বিজিবির

৬

লামায় বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

৭

বগুড়ায় হত্যা ও মাদক মামলায় গ্রেপ্তার ৭, ফেয়ারডিল উদ্ধার

৮

সান্তাহারে অটোরিকশা মালিক সমিতির নামে অর্থ আদায়ের অভিযোগ

৯

মানবিক নার্স হিসেবে গড়ে উঠতে হবে: বিসিপিএস সভাপতি

১০

বগুড়ায় শিক্ষকের পেশা সুরক্ষার মর্যাদা ও উন্নয়ন শীর্ষক সভা

১১

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল তিনটি ঘর

১২

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

১৩

চকরিয়ায় যুবদল নেতা জিসান হত্যা: দুই আসামি গ্রেপ্তার, নোহা জব্দ

১৪

ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে হামিদ বোভার্দ

১৫

রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

১৬

লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ

১৭

‎কুবি-বিসিক চুক্তির প্রথম কার্যক্রম শুরু, ৪১ শিক্ষার্থীকে শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ

১৮

দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া ও মামলার আসামিসহ গ্রেপ্তার ১৮

১৯

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা

২০