মো: মাসুম বিল্লাহ, নওগাঁ (সদর) প্রতিনিধি
৩ জুন ২০২৬, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসি-এসপি সেজে প্রতারণা, ৩৮ সিম ও ৪ মোবাইলসহ যুবক গ্রেফতার

Share this news with

পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির মোট ৩৮টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মে ২০২৬ তারিখে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এক হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ীর কাছে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে। সে দাবি করে, তার ওষুধ সেবন করে একজন শিশু মারা গেছে এবং মামলা এড়াতে ৫ লাখ টাকা দিতে হবে। মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে প্রতারক ব্যবসায়ীর কাছ থেকে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ২০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়।

এরপর একই ব্যক্তি ৩০ মে ২০২৬ তারিখে নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে এক বিকাশ ও নগদ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে। সে অভিযোগ তোলে যে, ওই দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন পরিচালিত হচ্ছে এবং মামলা না করতে ৪০ হাজার টাকা দাবি করে।

এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ সুপারের আইসিটি শাখাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডিবির একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। একপর্যায়ে অভিযান চালিয়ে গতকাল রাতে বগুড়া জেলার আদমদীঘী উপজেলার নামা পোওতা গ্রামের মোঃ নাইম হোসেন (২৮)-কে সান্তাহার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ৩টি সচল সিম কার্ড এবং বিভিন্ন কোম্পানির আরও ৩৮টি সিম কার্ড জব্দ করা হয়।

পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাইম হোসেন স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সে নিজেকে কখনো পুলিশ সুপার, কখনো থানার ওসি, কখনো জেলা প্রশাসক (ডিসি) আবার কখনো প্রভাবশালী রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তার প্রতারণার শিকার হয়েছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ প্রশাসন সাধারণ জনগণকে এ ধরনের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং কোনো সরকারি কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করা হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১০

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১২

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৩

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৪

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৬

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৭

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৮

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৯

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

২০