রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মিঠু ও সাধারণ সম্পাদক তানু

Share this news with

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণসভা ও দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এনটিভির জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান মিঠু নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. তানভীর হাসান তানু।

শনিবার (২৭ জুন) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক হলরুমে সাধারণসভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট অনুমোদন করা হয়। পরে বিকেলে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাহী কমিটির ১১টি পদের মধ্যে ৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ৭টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে সভাপতি পদে এনটিভির জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান মিঠু, সহ-সভাপতি পদে ইউএনবির জেলা প্রতিনিধি মো. আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আল ফারাবী হাসান নবীন এবং ক্রীড়া সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শামসুজ্জুহা নির্বাচিত হন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. তানভীর হাসান তানু, অর্থ সম্পাদক পদে আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. আহসান হাবীব বুলবুল, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে আজকালের খবর-এর জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট, দপ্তর সম্পাদক পদে ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান শামীম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মো. মনসুর আলী, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস. এম. জসিম উদ্দিন ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফিরোজ জামিন সরকার নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রেসক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

২

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৩

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৪

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

৫

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

৬

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

৭

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

৮

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

৯

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১০

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১১

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১২

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৩

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৪

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

১৫

কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী

১৬

উন্নয়ন কাজের গতি বাড়ান, আমরা দুর্নীতি করি না: বাদশা এমপি

১৭

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৮

শাহবাগে জেডিপির প্রতিবাদ সভা, রাষ্ট্র পরিচালনা ও জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ

১৯

১৮তম বিজেএস সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত পাঁচ গোবিপ্রবির শিক্ষার্থী

২০