স্পোর্টস ডেস্ক
৩০ অগাস্ট ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানা চার ম্যাচে গোলে অবদান, এমএলএসে নতুন ইতিহাস কাভান সুলিভানের

Share this news with

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান আবারও আলোচনায়। অল্প বয়সেই একের পর এক রেকর্ড গড়া এই তরুণ এবার মেজর লিগ সকারে (এমএলএস) টানা চার ম্যাচে সরাসরি গোলে অবদান রেখে নতুন কীর্তি স্থাপন করেছেন।

মাত্র ১৬ বছর ৩৩৬ দিন বয়সে এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্টে ভূমিকা রাখার নজির গড়েছেন তিনি।

রোববার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নেমে ফিলাডেলফিয়া ইউনিয়নের ৩-১ গোলের জয়ে একটি গোল করেন কাভান। তার দল এই জয়ের মাধ্যমে প্রতিপক্ষের টানা সাত ম্যাচের অপরাজেয় যাত্রায়ও ছেদ টেনেছে।

এর আগে ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের পেশাদার ফুটবল লিগে অভিষেক ঘটিয়ে আলোড়ন তুলেছিলেন কাভান সুলিভান। সে সময় তিনি লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নেমে রেকর্ড গড়েন।

তবে পেশাদার ক্যারিয়ারে নিজের প্রথম গোল ও অ্যাসিস্ট পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে চলতি মৌসুম পর্যন্ত। সেই অপেক্ষার পর এখন দুর্দান্ত ছন্দে রয়েছেন এই প্রতিভাবান তরুণ ফুটবলার।

এক ম্যাচের পর আরেক ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স করে কাভান সুলিভান প্রমাণ করছেন, ভবিষ্যতের ফুটবল তারকাদের তালিকায় তার নামটি বিশেষভাবে আলোচিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৩

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

৪

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

৫

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

৬

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

৭

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

৮

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

৯

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১০

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

১১

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

১২

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

১৩

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১৫

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

১৭

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

১৮

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

১৯

সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর, শেষবারের মতো জিয়ারত ছেলের

২০