বিনোদন ডেস্ক
২ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

Share this news with

দেশের অভিনয় অঙ্গনের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলার পেশাজীবনে যুক্ত হয়েছে নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন উন্নয়ন খাতে কাজ করা মিথিলা এবার যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণার সঙ্গে যুক্ত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ পদে দায়িত্ব নিয়েছেন তিনি। নতুন এই কর্মস্থলে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নের কাজে নেতৃত্ব দেবেন মিথিলা।

সামাজিক উন্নয়ন ও শিশু বিকাশকে কেন্দ্র করে পরিচালিত হবে প্রকল্পটির বিভিন্ন কার্যক্রম। বিশেষ করে জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে প্রয়োজনীয় সুযোগ, সহায়তা ও ইতিবাচক পরিবেশের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টি এখানে গুরুত্ব পাবে। স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনের সঙ্গে গবেষণার বিষয়গুলো সমন্বয় করে তথ্য ও প্রমাণভিত্তিক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।

নিজের দীর্ঘদিনের আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজের অভিজ্ঞতা নতুন দায়িত্বে কাজে লাগানোর প্রত্যাশা জানিয়েছেন মিথিলা। তার ভাষ্য অনুযায়ী, কলম্বিয়ার গবেষণা পরিবেশ ও অভিজ্ঞ গবেষকদের সঙ্গে কাজ করার মাধ্যমে নতুন কিছু শেখার পাশাপাশি নিজের পূর্ব অভিজ্ঞতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে।

গবেষণার পাশাপাশি যুক্তরাষ্ট্রের শিক্ষাঙ্গনেও যুক্ত হয়েছেন তিনি। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে শিক্ষকতা শুরু করেছেন মিথিলা। সেখানে তিনি ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করবেন। বাস্তব জীবনে অলাভজনক সংস্থাগুলোর কার্যক্রম ও ব্যবস্থাপনার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করানোও তার শিক্ষাদানের অন্যতম লক্ষ্য।

নতুন এই অধ্যায়ে পা রাখার আগে ব্র্যাকের সঙ্গে দীর্ঘ কর্মজীবনের কথাও স্মরণ করেছেন মিথিলা। প্রায় দুই দশক প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এর মধ্যে ১৫ বছর ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন।

অভিনয় জগতের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবে অর্জিত অভিজ্ঞতা এবার গবেষণা ও শিক্ষাক্ষেত্রে কাজে লাগাতে চান মিথিলা। নতুন দায়িত্বে সবার দোয়া ও শুভকামনা চেয়েছেন তিনি। ক্যামেরার ব্যস্ততা কিছুটা কমিয়ে এবার গবেষণা ও শিক্ষার মাধ্যমে নিজের অভিজ্ঞতাকে নতুন পরিসরে কাজে লাগানোর পথেই এগোচ্ছেন এই অভিনয়শিল্পী।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০