আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাবির শহীদ রফিক-জব্বার হল ছাত্রদলের নবীন বরণে শিক্ষার্থীদের চারাগাছ উপহার

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হল ছাত্রদলের উদ্যোগে ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় হলের কমনরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক নবীন শিক্ষার্থীকে একটি করে পরিবেশবান্ধব চারাগাছ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে হল ছাত্রদলের সভাপতি জাহিদ খানের সভাপতিত্বে এবং শরিফুল ইসলামের সঞ্চালনায় হল ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে জাহিদ খান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নতুন বাংলাদেশে সুস্থধারার রাজনীতির চর্চা করতে চায়। মত ও আদর্শের ভিন্নতা থাকতেই পারে, তবে গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকা। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সম্মান ও সহনশীলতার মধ্য দিয়েই একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই কোনো অবস্থাতেই মাদকের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না এবং কেউ এ ধরনের কাজে প্ররোচিত করলে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতে হবে।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “রাষ্ট্র আপনাদের সামনে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে। তাই দেশ, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে হবে। একজন সচেতন, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখাই হওয়া উচিত আমাদের সবার অঙ্গীকার।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হল ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা, সাংগঠনিক সম্পাদক তানজিম হোসেন, জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আসিফ মাহমুদ, শরীফ, ফারহান, রায়হানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

২

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

৩

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

৪

শেরপুরে অটোরিকশাচালক হত্যার দুই আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

৫

১৩ নভেম্বর বাসদ (মার্কসবাদী)-এর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন, যোগ দেবেন পাঁচ দেশের বামপন্থী নেতারা

৬

সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে যুক্ত হলেন ৮ নতুন মুখ

৭

বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ

৮

নেতানিয়াহু-পরবর্তী নতুন রাজনৈতিক অধ্যায়, শপথ নিলেন ইসরায়েলের ১২০ আইনপ্রণেতা

৯

ছয়ানীর উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা, চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন

১০

কুষ্টিয়া দৌলতপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চর সাদিপুরে অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার শিহাব

১১

বুটেক্সের একাডেমিক কার্যক্রম সহজ করতে শিক্ষার্থী মৃদুলের ‘ইউনিগ্রিড’ অ্যাপ

১২

জিয়া কলোনি চেকপোস্টের পাশে ককটেল বিস্ফোরণ

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী সংসদ সদস্যদের উদ্বেগ, মাতারবাড়ী চুক্তি নিয়েও আলোচনা

১৪

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

১৫

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

১৬

সাইবার হামলা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠছে?

১৭

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

১৮

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

১৯

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

২০