সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
১০ অগাস্ট ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’, ক্যাশলেস লেনদেনে নতুন উদ্যোগ

Share this news with

নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চালু হতে যাচ্ছে ‘বাংলা কিউআর’ সেবা। অগ্রণী ব্যাংক পিএলসি, জাবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, বিভিন্ন দোকান, হোটেল ও সেবাকেন্দ্রে এ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ৯টায় অগ্রণী ব্যাংক পিএলসি, জাবি শাখার উদ্যোগে ‘এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউআর’ ব্যানারে এবং ‘বাংলা কিউআর এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’ স্লোগানে রোড-শো অনুষ্ঠিত হয়। রোড-শো শেষে এ তথ্য জানান অগ্রণী ব্যাংক পিএলসি জাবি শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আব্দুর রহমান।

তিনি বলেন, ‘বাংলা কিউআর’ একটি সর্বজনীন পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সহজেই পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে ক্যাশলেস লেনদেনের সুযোগ সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও ডিজিটাল করতেই ‘বাংলা কিউআর’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সেবার আওতায় নির্দিষ্ট মার্চেন্টের কিউআর কোড স্ক্যান করে মোবাইল ব্যাংকিং কিংবা ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই লেনদেন করা যাবে। এতে নগদ টাকা বহনের ঝামেলা ও খুচরা টাকার সংকট কমার পাশাপাশি লেনদেনে সময় সাশ্রয়, স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়বে। ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দৈনন্দিন আর্থিক কার্যক্রম আরও সহজ ও আধুনিক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উল্লেখ্য, ‘বাংলা কিউআর’ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু করা একটি আন্তঃব্যাংক ও আন্তঃপেমেন্ট প্ল্যাটফর্ম। এর মাধ্যমে একটি একক কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার অ্যাপ ব্যবহার করে ডিজিটালভাবে পণ্য ও সেবার মূল্য পরিশোধ করা যায়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

২

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠিত

৩

গ্রাম সরকার পদ্ধতি কার্যকর হবে, শিগগিরই আইন পুনঃপ্রবর্তন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলামোটর থেকে শাহবাগে এনসিপির মশাল মিছিল

৫

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু

৬

এক পাতার প্রতিবেদনই বদলে দেয় আতিকুর রহমান রুমনের জীবনের গতিপথ

৭

আইইবি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত, ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি

৮

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

৯

বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বিএমইউতে আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশন

১০

ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

১১

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

উত্তরায় নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেফতার

১৩

উত্তরা পশ্চিমে কৃষকলীগ নেতা সঞ্জয় দত্ত গ্রেফতার

১৪

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, পরিত্যক্ত ঘরে মাটিচাপা

১৫

দৌলতপুরে গভীর রাতে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

১৬

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৭

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

১৮

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

১৯

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

২০