
জাহাঙ্গীরনগর থিয়েটার-এর আয়োজনে আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী “নাট্য পার্বণ ২০২৬”। “রক্তিম ধরা শুচি হোক সংস্কৃতির শুদ্ধতায়” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ থেকে ১৬ মে পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সেলিম আল দীন মুক্তমঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-এ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাহাঙ্গীরনগর থিয়েটারের দপ্তর সম্পাদক প্রিয়াংকা কর্মকার।
আয়োজকরা জানান, চারদিনব্যাপী এ আয়োজনে থাকবে উদ্বোধনী অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী, পুনর্মিলনী ও চলচ্চিত্র প্রদর্শনী। ১৪ মে মঞ্চস্থ হবে “বিধিবাম” এবং ১৫ মে পদাতিক নাট্য সংসদের “পাকে বিপাকে” নাটক।
সমাপনী দিনে প্রদর্শিত হবে “সিটি অব ডেথ” চলচ্চিত্র, যার চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন মঈন উদ্দীন পাঠান।
আয়োজকরা সকল সংস্কৃতিপ্রেমী দর্শক, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন