এন.এ, বিশেষ প্রতিনিধি
২০ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাকরিতে পূর্ণবহালের দাবিতে ভিকটিম পুলিশ পরিবারের অনির্দিষ্টকাল অবস্থান

Share this news with

চাকরিতে পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অনির্দিষ্টকাল অবস্থান কর্মসূচি পালন করছেন ভিকটিম পুলিশ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে কর্মসূচির পঞ্চম দিনেও তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

ভিকটিম পুলিশ পরিবারের সদস্যরা বলেন, আওয়ামী ফ্যাসিবাদের শিকার হয়ে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানবিক বিবেচনায় চাকরিতে পূর্ণবহালের আদেশ বাস্তবায়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

তারা প্রধানমন্ত্রীর মানবিক হস্তক্ষেপ কামনা করে দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়ন এবং চাকরিতে পুনর্বহালের দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভিকটিম পুলিশ পরিবারের প্রধান সমন্বয়ক ও সাবেক এএসআই সাইফুল আলম, সমন্বয়ক ও সাবেক এসআই মামুন সিরাজুল হক, মুখপাত্র ও সাবেক এএসআই তৌহিদ মন্ডল, সদস্য ও সাবেক কনস্টেবল সাদ্দাম হোসেন, সাবেক সার্জেন্ট শান্তনুর সরকার এবং সাবেক কনস্টেবল ইকবাল হোসেন।

ভিকটিম পুলিশ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ অনির্দিষ্টকাল অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

২

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৩

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

৪

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

৫

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৬

উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

৭

কুড়িগ্রামে সালিশের পরদিন নারীর রহস্যজনক মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ নিয়ে আসামি ছাড়ার অভিযোগ

৮

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

৯

কুড়িগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১০

মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

১১

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স

১২

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

কুড়িগ্রাম সদর হাসপাতালে NCP-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৪

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

১৫

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১৬

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

১৭

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

১৯

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

২০