
চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর বিষয়ে জাতীয় সংসদে বিল উত্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে চাকুরী প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী পরিষদ। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের জন্য চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদে বিল উত্থাপনের উদ্যোগ নেওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাকুরী প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী পরিষদের সংগঠক শরিফুল হাসান শুভ এবং সমন্বয়ক সোহেল ইসলাম ও মো. মমিনুল হাসান।
মন্তব্য করুন