গোবিপ্রবি প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবিতে আল-কুরআন ক্লাবের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Share this news with

আল-কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সিরাত প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো. আরাফাত আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম, ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম এবং ক্লাবের সাবেক সভাপতি শাকির মাহমুদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন আল-কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তাদের আলোচনা ও অতিথিদের বক্তব্যের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারীদের নিয়ে কেস স্টাডি, প্যানেল আলোচনা ও উপস্থাপনাসহ বিভিন্ন অংশগ্রহণমূলক পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক সহযোগী হিসেবে ছিল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘রূপান্তর সাংস্কৃতিক সংসদ (রুসাস)’।

গত ২৫ সেপ্টেম্বর সিরাত প্রতিযোগিতা-২০২৬-এর মূল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের মোট ৪৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী ১৮ জনের মধ্যে ১২ হাজার টাকা নগদ অর্থসহ সর্বমোট ১৭ হাজার টাকা সমমূল্যের নগদ অর্থ, বই, ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আবিদ। দ্বিতীয় স্থান অর্জন করেন মাজহারুল হান্নান মারজান এবং তৃতীয় স্থান অর্জন করেন তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ক্লাবের উপদেষ্টা ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম বলেন, “আমাকে যখন আল-কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উপদেষ্টা হওয়ার কথা বলা হয়েছে, তখন আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গিয়েছি। কেননা, আমি এই সুযোগ হাতছাড়া করতে চাইনি।” তিনি আরও বলেন, “আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত জান্নাত। আমরা সবাই একসঙ্গে জান্নাতে যেতে চাই।”

ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম বলেন, “আল্লাহর রাসুলের জীবন থেকে আমাদের শিক্ষাগ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

১

ধুনটে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ৪

২

গ্রামীণ ব্যাংকের প্রধান ফটক থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিল পুলিশ

৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

৪

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর করার দাবি, নিয়োগে স্বচ্ছতা চান চাকরিপ্রত্যাশীরা

৫

তেজগাঁও কলেজ শিক্ষার্থী রানা হত্যার বিচারের দাবিতে সেজান পয়েন্টে অবস্থান

৬

সীমান্তে পুশ-ইন চেষ্টা পণ্ড: ৪ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

৭

গোবিপ্রবিতে আল-কুরআন ক্লাবের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৮

মিরপুরে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

৯

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১০

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

১১

কলকাতায় মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন, মরদেহ ঢাকায় আনার প্রস্তুতি

১২

নাগেশ্বরীতে মাদ্রাসার নিয়োগে ১৬ লাখ টাকা ঘুষের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

১৩

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান

১৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

১৫

বাংলাদেশি কৃষককে লক্ষ্য করে বিএসএফের গুলি, সীমান্তে উত্তেজনা

১৬

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

১৭

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সান্তাহারে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৮

বগুড়া গাবতলীতে ৩০৩ শিক্ষার্থীর ভর্তি ফি দিলেন এমপি মোরশেদ মিল্টন

১৯

শেরপুরে অপহরণ মামলা ঘিরে শতকোটি টাকার মূর্তি নিয়ে রহস্য

২০