তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

Share this news with

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জগতি চিনিকল পুনরায় চালু, আখচাষিদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রতিবাদ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দ্রুত কারখানাটি আধুনিকায়ন করে আখ মাড়াই কার্যক্রম চালু না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়ার জগতি চিনিকল ফটকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নায়েবে আমির মো. আবদুল গফুর বলেন, জগতি চিনিকল কুষ্টিয়ার অর্থনীতি ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ কেন্দ্র। দীর্ঘদিন কারখানাটি বন্ধ থাকায় শ্রমিক পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছে এবং আখচাষিরা তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত চিনিকলটি চালুর মাধ্যমে কর্মসংস্থান ফিরিয়ে আনা ও স্থানীয় অর্থনীতি সচল করার দাবি জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, কৃষক ও শ্রমিক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। জগতি চিনিকল বন্ধ থাকায় সংশ্লিষ্ট পরিবারগুলো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আধুনিকায়নের মাধ্যমে দ্রুত কারখানাটি চালু করা না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন বলেন, চিনিকলটি পুনরায় চালু হলে কুষ্টিয়াসহ আশপাশের অঞ্চলে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। কারখানাটি চালুর দাবিতে সংসদ ও রাজপথে জোরালো ভূমিকা রাখার কথা জানান তিনি।

কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা সেক্রেটারি মো. এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি মো. খাইরুল ইসলাম রবিন, মিরপুর উপজেলা আমির রেজাউল করিম, কুষ্টিয়া শহর আমির আনিসুর রহমান পারভেজ, সুগার মিল আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আলম মালিথা ও সেক্রেটারি মীর শাহাবুর রহমান খয়বার।

এ ছাড়া শ্রমিক নেতা নুরুল ইসলাম নূরী, সিবিএর সাবেক সভাপতি জাহিদুল ইসলাম লতিফ ও নিজামুল করিম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসিন আলী বক্তব্য দেন।

বক্তারা বলেন, জগতি চিনিকল চালু হলে আখচাষিরা তাঁদের উৎপাদিত আখ বিক্রির সুযোগ পাবেন। একই সঙ্গে শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি ফেরার সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।

সমাবেশে আখচাষি কল্যাণ সমিতি, সিবিএ, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং জামায়াতে ইসলামীর স্থানীয় শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় আখচাষি, শ্রমিক, কর্মচারী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

২

কলকাতায় মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন, মরদেহ ঢাকায় আনার প্রস্তুতি

৩

নাগেশ্বরীতে মাদ্রাসার নিয়োগে ১৬ লাখ টাকা ঘুষের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

৪

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান

৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

৬

বাংলাদেশি কৃষককে লক্ষ্য করে বিএসএফের গুলি, সীমান্তে উত্তেজনা

৭

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

৮

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সান্তাহারে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

৯

বগুড়া গাবতলীতে ৩০৩ শিক্ষার্থীর ভর্তি ফি দিলেন এমপি মোরশেদ মিল্টন

১০

শেরপুরে অপহরণ মামলা ঘিরে শতকোটি টাকার মূর্তি নিয়ে রহস্য

১১

মিরপুরে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন

১৩

জুনিয়রকে গালিগালাজের জেরে গোবিপ্রবিতে প্রক্টরিয়াল বডির উপস্থিতে আইন-পরিসংখ্যান বিভাগের সংঘর্ষ

১৪

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা

১৫

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা

১৬

ফেসবুকে অসহায় পরিবারের খবর পেয়ে পাশে দাঁড়ালেন শেরপুরের ইউএনও

১৭

বগুড়ায় ঝড়ে গাছ উপড়ে মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচল অর্ধশতাধিক শিক্ষার্থী

১৮

‎নোয়াখালীতে নবীন শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান: জনপ্রশাসন সচিব

১৯

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে ছাত্রদল: আজিজুলে সন্ধান

২০