সর্বশেষ
||মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ||বগুড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” সমাপ্ত, বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়নদের উচ্ছ্বাস||বগুড়ায় নবজাতকের গলা কেটে হত্যার অভিযোগ, মা-স্বামী আটক||খুলশীতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার ও ল্যাপটপসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার||চট্টগ্রামে ২১ দিন পর উৎপাদনে ফিরলো ডিএপি সার কারখানা||রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন যুদ্ধবিরতি ঘোষণা, বিশ্বজুড়ে স্বস্তির বার্তা||টেকনাফ নাফ নদীর জিরো লাইনে বন্দী বিনিময়||দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানা সিলগালা, জব্দ নকল সিগারেট||পশ্চিমবঙ্গে নতুন অধ্যায়ের সূচনা: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী||১২ বছরে পদার্পন করলো ইউনিস্যাব রাজশাহী ডিভিশন

খুলশীতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার ও ল্যাপটপসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় এক চুরির ঘটনায় মো. নজরুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ১৪.৪৬ গ্রাম গলিত স্বর্ণ এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত নজরুলের বিরুদ্ধে এর আগেও অস্ত্র, মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ৫ মে দিবাগত রাত ১১টা থেকে ৬ মে সকাল ৬টার মধ্যে খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকার ‘মনিজা মঞ্জিল’-এর একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী বিষ্ণু পদ ধরের বাসা থেকে অজ্ঞাতনামা চোরেরা প্রায় ৩ ভরি ৮ আনা স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ধর্মীয় মূর্তি, প্রাইজ বন্ড এবং নগদ টাকাসহ সর্বমোট ৯ লক্ষ ৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা (মামলা নং-০২, তারিখ-০৯/০৫/২০২৬) দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমানের নির্দেশনায় এসআই মোঃ এনামুল হক ও এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে নামে।

শনিবার (৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় নজরুলের হেফাজত থেকে চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে নজরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার হাজারী লেইনের ‘নিউ খাজা জুয়েলার্স’ থেকে ১৪.৪৬ গ্রাম গলিত স্বর্ণ, স্বর্ণ ক্রয়ের ভাউচার এবং স্বর্ণ পরীক্ষার রিপোর্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।

খুলশী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। এই চুরির ঘটনার সাথে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতার এবং বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ

বগুড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” সমাপ্ত, বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়নদের উচ্ছ্বাস

বগুড়ায় নবজাতকের গলা কেটে হত্যার অভিযোগ, মা-স্বামী আটক

খুলশীতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার ও ল্যাপটপসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার

চট্টগ্রামে ২১ দিন পর উৎপাদনে ফিরলো ডিএপি সার কারখানা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন যুদ্ধবিরতি ঘোষণা, বিশ্বজুড়ে স্বস্তির বার্তা

টেকনাফ নাফ নদীর জিরো লাইনে বন্দী বিনিময়

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানা সিলগালা, জব্দ নকল সিগারেট

পশ্চিমবঙ্গে নতুন অধ্যায়ের সূচনা: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১২ বছরে পদার্পন করলো ইউনিস্যাব রাজশাহী ডিভিশন

১০

দিনাজপুরে শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬৮ লাখ টাকার চেক বিতরণ

১১

চট্টগ্রাম বন্দরে পরিবর্তনের ডাক: অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১২

আগামী বর্ষায় ৮০ শতাংশ এলাকা জলমগ্নতা থেকে মুক্ত থাকবে : চসিক মেয়র

১৩

জবি পদার্থবিজ্ঞান নবগঠিত অ্যালামনাইয়ের অভিষেক অনুষ্ঠিত

১৪

ক্রেতাদের গুনতে হচ্ছে আকাশচুম্বী দাম অথচ গুদামঘরে মসলার পাহাড়!

১৫

সাংবাদিক হানিফকে হত্যার হুমকির প্রতিবাদে সোনাইমুড়ীতে মানববন্ধন

১৬

আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ আইনজীবী অধিকার রক্ষা পরিষদ’ এর আত্মপ্রকাশ

১৭

ঢাবির টিএসসিতে “জেন্ডার সেইফ ক্যাম্পাস” এর দাবিতে মানববন্ধন

১৮

রাজধানী থেকে হকার উচ্ছেদের দাবি নিয়ে নারীর অবস্থান

১৯

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির গণঅবস্থান

২০