সর্বশেষ
||বাধা-বিপত্তির পর বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস সম্পন্ন||ফ্যামিলি কার্ড শুমারি: আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দেওয়ার অভিযোগ||রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ||বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার||বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩, আহত-২||ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি||ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ||কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা
মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবিতে রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার অনুষ্ঠিত

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে “SpeakUP: Building Voices, Inspiring Impact” শীর্ষক শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি বিষয়ক বিশেষ দক্ষতা উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ময়নুল হাসান। তিনি “জনসমক্ষে বক্তৃতা ও উপস্থাপনা দক্ষতায় পারদর্শিতা” বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি কার্যকর উপস্থাপনা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপনের বিভিন্ন কৌশল তুলে ধরেন।

দ্বিতীয় সেশনে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি ও ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সোহাগ আহমেদ, “বিতর্কের মাধ্যমে ইংরেজি কথোপকথনের দক্ষতা বৃদ্ধি” বিষয়ে আলোচনা করেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টারি (BP) বিতর্কের মাধ্যমে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশ এবং যুক্তি উপস্থাপনার বিভিন্ন কৌশল নিয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি এবং ডিবেটিং সোসাইটির সভাপতি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।

রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি তানভীর আনজুম সাজন বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; বরং সেই জ্ঞানকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করার দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের উপস্থাপনা দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত অনুশীলন, সঠিক প্রস্তুতি এবং শ্রোতাদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে উপস্থাপনা দক্ষতা অর্জন ভবিষ্যৎ শিক্ষা, কর্মক্ষেত্র ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দক্ষ যোগাযোগকারী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরে ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুর রহমান আস সাদী বলেন, ‘ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা এবং নিজের মতামত আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করার জন্য নিয়মিত বিতর্ক চর্চার কোনো বিকল্প নেই। তাঁর মতে, বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু ভাষাগত দক্ষতাই নয়, বরং সমালোচনামূলক চিন্তাভাবনা, যুক্তি বিশ্লেষণ এবং তাৎক্ষণিকভাবে মতামত প্রকাশের সক্ষমতাও অর্জন করে।

তিনি শিক্ষার্থীদের ইংরেজি বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ধারাবাহিক চর্চাই একজনকে দক্ষ বক্তা ও আত্মবিশ্বাসী যোগাযোগকারী হিসেবে গড়ে তোলে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের বৈশ্বিক পরিসরে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধা-বিপত্তির পর বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস সম্পন্ন

ফ্যামিলি কার্ড শুমারি: আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দেওয়ার অভিযোগ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩, আহত-২

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি

ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

১০

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

১১

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

১২

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

১৩

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

১৪

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

১৫

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

১৬

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

১৭

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১৮

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১৯

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

২০