
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৩২৩ এর (বিএনপি’র দলীয়) সংসদ সদস্য বিলকিস ইসলামকে গণসংবর্ধনা জানিয়েছে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৫ মে) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামে এ গণ সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত গণ সংবর্ধনায় কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. এসএম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, সৈয়দপুর কিশোরগঞ্জ সহ নীলফামারী জেলার সর্বস্তরের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। বিশেষ করে হাসপাতাল,রাস্তাঘাট ও বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য ভূমিকা রাখবেন। এ সময় তিনি এলাকার উন্নয়নের জন্য দলীয় সকল নেতাকর্মীদের উদাত্ত আহবান জানান।
উল্লেখ্য, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম এর আগেও এ আসনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।
মন্তব্য করুন