​আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১২ মে ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় ৩ কোটির সেতু এখন ‘মরণফাঁদ’, ৪ বছরেও মেলেনি সড়ক

Share this news with

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন লতাচাপলী ইউনিয়নে খালের ওপর সগর্বে দাঁড়িয়ে আছে একটি কংক্রিটের সেতু। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর মূল কাঠামো গত চার বছর ধরে দৃশ্যমান থাকলেও দুই পাশে কোনো সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) নেই। ফলে বিশাল বাজেটের এই প্রকল্পটি এলাকাবাসীর কোনো কাজে তো আসছেই না, উল্টো দুর্ভোগের এক বড় প্রতীকে পরিণত হয়েছে। সংযোগ সড়কের অভাবে কয়েক হাজার মানুষ এখনো জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়েই পারাপার হচ্ছেন।

​স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প’-এর আওতায় মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী খালের ওপর ৩৫ মিটার দীর্ঘ ও ৭ দশমিক ৩২ মিটার প্রস্থের এই আরসিসি স্লাব সেতুটি নির্মাণ করা হয়। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।

​সরেজমিনে দেখা গেছে, সেতুর মূল ঢালাই কাজ কয়েক বছর আগে শেষ হলেও পূর্ব পাশে প্রায় ২০০ মিটার এবং পশ্চিম পাশে ৫০ মিটার সংযোগ সড়কের কাজ মাটি কাটা পর্যায়েই থমকে আছে। সেতুর দুই পাশেই এখন বিশাল গর্ত আর খানাখন্দ। ফলে সেতুটি অনেকটা খালের মাঝখানে ‘বিচ্ছিন্ন দ্বীপের’ মতো দাঁড়িয়ে আছে। স্থানীয়রা বাধ্য হয়ে সেতুর পাশেই একটি নড়বড়ে বাঁশের সাঁকো তৈরি করেছেন।

​সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খাজুরা আশ্রয়ন কেন্দ্রের ৬০টি পরিবার ও আশপাশের ৫-৬টি গ্রামের মানুষ। বিশেষ করে খাজুরা আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলহাজ্ব আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন এই মরণফাঁদ পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। বর্ষা মৌসুমে দুই পাশ পানিতে ডুবে গেলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

​ফাঁসিপাড়া গ্রামের প্রবীণ বাসিন্দা আয়েশা বেগম জানান, বর্ষায় নাতনিদের স্কুলে পাঠাতে পারেন না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সেতু আছে কিন্তু ওঠার রাস্তা নাই। আমাদের কপালে এইডা কী উন্নয়ন? তিন বছর আগে এইহানে দুইডা শিশু পানিতে ডুইব্যা মরছে, তাও সরকারের হুঁশ হয় নাই।”

​এলজিইডি কলাপাড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি পটুয়াখালী চেম্বারস অব কমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন কাজটির কার্যাদেশ পান। অভিযোগ রয়েছে, তিনি কাজটি পেয়ে অন্য একজনকে হস্তান্তর করেন, যার ফলে কাজে চরম অবহেলা ও দীর্ঘসূত্রতা দেখা দেয়। ২০২৩ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফা সময় বাড়িয়ে চলতি বছরের ৩১ মে পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।

​এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন বলেন, “ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় এলাকাবাসী ভোগান্তিতে পড়েছেন। তবে বর্তমানে সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে। আশা করছি চলতি মাসের (মে) মধ্যেই পুরো কাজ শেষ করে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।”

​তবে স্থানীয়দের শঙ্কা, বর্ষা শুরু হওয়ার আগে কাজ শেষ না হলে এবারের বর্ষাতেও শিশুদের জীবন ঝুঁকি আর ‘অভিশপ্ত’ ভোগান্তি পোহাতে হবে তাদের।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০