সর্বশেষ
||বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১||নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১||সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু||র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার||সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণের পথে তিন্দু বিদ্যালয়||বরগুনায় শেষ হলো নজরুল বর্ষ ২০২৬ এর তিন দিনের আয়োজন||বান্দরবানে ওষুধ ক্রয়ে অনিয়মের অভিযোগ: ‘ষড়যন্ত্র’ দাবি সিভিল সার্জনের||পীর শামীম হত্যা: ঘটনার সাথে জড়িত না থেকেও মামলার প্রধান আসামী হলেন ববি শিক্ষার্থী||স্বাস্থ্য খাতের সর্বোচ্চ বরাদ্দের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে: অর্থমন্ত্রী||বরিশাল বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
৪ জুলাই ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলগঞ্জের আলোচিত ছিনতাইয়ের রহস্য উদঘাটন, চট্টগ্রাম থেকে মূল হোতা ‘বটলা সেলিম’ গ্রেপ্তার

Share this news with

মৌলভীবাজারের কমলগঞ্জে পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে সংঘটিত আলোচিত ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনার মূল হোতা সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’ (৩৮)-কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি লাল রঙের মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুর ২টায় পিবিআই মৌলভীবাজার জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জাফর হোসেন (পিপিএম-সেবা)।

পুলিশ জানায়, গত ২২ জুন বেলা সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর পূবালী ব্যাংক শাখা থেকে রেহেনা বেগম (৫১) এক লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন করে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে আলীনগর চা-বাগান ফ্যাক্টরির দক্ষিণ পাশে কালীমন্দির এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্ত তার পথরোধ করে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা নগদ টাকা ও চেক ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরদিন ২৩ জুন ভুক্তভোগী কমলগঞ্জ থানায় পেনাল কোডের ৩৯২ ধারায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার পিবিআই মৌলভীবাজারের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তের একপর্যায়ে পিবিআই ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল হোতা সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’-কে শনাক্ত করে। পরে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়, যা ভুক্তভোগী শনাক্ত করেছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জাফর হোসেন জানান, গ্রেপ্তার হওয়া সেলিমের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ অন্তত ৯টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আলোচিত ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পিবিআই কাজ করে যাচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১

সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণের পথে তিন্দু বিদ্যালয়

বরগুনায় শেষ হলো নজরুল বর্ষ ২০২৬ এর তিন দিনের আয়োজন

বান্দরবানে ওষুধ ক্রয়ে অনিয়মের অভিযোগ: ‘ষড়যন্ত্র’ দাবি সিভিল সার্জনের

পীর শামীম হত্যা: ঘটনার সাথে জড়িত না থেকেও মামলার প্রধান আসামী হলেন ববি শিক্ষার্থী

স্বাস্থ্য খাতের সর্বোচ্চ বরাদ্দের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে: অর্থমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবি

১০

বায়েজিদে দেশীয় এলজি, কার্তুজ ও মোটরসাইকেলসহ অস্ত্রধারী গ্রেফতার

১১

গণভোটের রায় বাস্তবায়নে বরগুনায় ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

দোয়ারাবাজারে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিকস জব্দ

১৩

গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন সহযোগী অধ্যাপক ড. খোকন কুমার দত্ত

১৪

মনোহরদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

১৫

কালিগঞ্জে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

১৬

সাতক্ষীরায় মাদক ও ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ১

১৭

সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য, চুরি-হয়রানির অভিযোগে উদ্বিগ্ন রোগী-স্বজন

১৮

কমলগঞ্জের আলোচিত ছিনতাইয়ের রহস্য উদঘাটন, চট্টগ্রাম থেকে মূল হোতা ‘বটলা সেলিম’ গ্রেপ্তার

১৯

সাগর উত্তাল থাকায় ইলিশ ধরা বন্ধ, উপকূলে ফিরছে হাজারো জেলে

২০