নিজস্ব সংবাদদাতা
২১ মার্চ ২০২৬, ৭:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লির ঢল, দেশ ও জাতির কল্যাণে দোয়া

—জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের সর্বশেষ ও পঞ্চম জামাত অনুষ্ঠিত হচ্ছে।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের সর্বশেষ ও পঞ্চম জামাত সম্পন্ন হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ মার্চ) সকাল পৌঁনে ১০টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

এর আগে, সকাল ৭টায় সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় দ্বিতীয় জামাত, সকাল ৯টায় তৃতীয় জামাত ও সকাল ১০টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

জামাত শেষে মোনাজাতে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া ছাড়াও দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। দেশের ওপর নেমে আসা বিভিন্ন বালা-মুসিবত থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত প্রার্থনা করা হয়। পাশাপাশি পবিত্র রমজান মাসের রোজা ও অন্যান্য ইবাদত কবুলের জন্য দোয়া করা হয় এবং মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা করা হয়।

মোনাজাতের সময় অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে চোখের জল ফেলতে দেখা যায়। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের হেফাজতের জন্যও বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন

দারুস সালামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত

যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লির ঢল, দেশ ও জাতির কল্যাণে দোয়া

লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়

সরাসরি যেকোনো তথ্য অভিযোগের জন্য হটলাইন; এম নাসের রহমান

নড়াইল পুলিশ লাইনে নারী সদস্যের আত্মহত্যা

ঈদুল ফিতরে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, সময়সূচি প্রকাশ

১০

রবীন্দ্র সরোবরে আজ গান গাইবেন আসিফ মাহমুদ

১১

নিজ বাড়ি চকরিয়াতেই ঈদ করবেন স্বরাষ্ট্র মন্ত্রী

১২

নেত্রকোনায় কৃষি কর্মকর্তা স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন স্ত্রীর

১৩

সায়দাবাদে সাংবাদিকদের উপর হামলা: নাগরিক ছাত্র ঐক্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৪

কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ৪ জন আহত

১৫

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শ্রীমঙ্গলে জরিমানা

১৬

খুলনায় ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় একই পরিবারের চারজন গুলিবিদ্ধ

১৭

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন একসঙ্গে

১৮

নোয়াখালীতে নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে কাজ করছে সেনাবাহিনী

১৯

নিউক্যাসেলকে ৭ গোলে ধসিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সালোনা

২০