সর্বশেষ
||ভারতের সিজেপি আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান, শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান||ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার||‘গণভোটের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে বিএনপি’—কুড়িগ্রামে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী||‎নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা||জাবিতে ‘জ্ঞান ও প্রজ্ঞার পথে আত্মশুদ্ধি ও বুদ্ধিবৃত্তির চর্চা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত||টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে অনশনরত জিহাদীর পাশে এনসিপি নেতা খাইরুল হাসান||দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার||বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ||জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন||বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার
অনলাইন ডেস্ক
২০ মার্চ ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সায়দাবাদে সাংবাদিকদের উপর হামলা: নাগরিক ছাত্র ঐক্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

—ফাইল ছবি।

Share this news with

রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপর ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মাহমুদুর রহমান মান্নার গঠিত রাজনৈতিক সংঘটন নাগরিক ছাত্র ঐক্য। তথ্য সংগ্রহের মতো একটি পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর এ ধরনের সংগঠিত হামলা শুধু গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও সরাসরি আঘাত বলে মন্তব্য করেছে দলটি।

দলটির প্রেস বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, সায়েদাবাদ বাসস্ট্যান্ডে এক সাংবাদিকের উপর হামলার পর তাকে উদ্ধার করতে এগিয়ে আসা অন্যান্য সাংবাদিকদের ওপরও পরিকল্পিতভাবে হামলা চালানো হয় এবং আরও কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এতে করে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে সত্য প্রকাশকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে বলে দাবি করেছে দলটি।

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় আহবায়ক মোহাম্মদ ফজলে রাব্বী বলেন, “সাংবাদিকদের উপর এ ধরনের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি ভয়ংকর প্রবণতার বহিঃপ্রকাশ, যেখানে দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সন্ত্রাসের আশ্রয় নেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সত্যকে দমিয়ে রাখা যাবে না। যারা এই হামলার সাথে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

কেন্দ্রীয় সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন বলেন, “গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সেই স্তম্ভকে দুর্বল করার যে কোনো অপচেষ্টা দেশ ও জাতির জন্য হুমকিস্বরূপ। প্রশাসনের উচিত অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সায়দাবাদে অতিরিক্ত ভাড়া আদায়ের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”

সংঘটনটির দাবিসমূহ:

১. হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৩. সায়দাবাদ বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

৪. ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

দলটির আহবায়ক মোহাম্মদ ফজলে রাব্বী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “নাগরিক ছাত্র ঐক্য সবসময় ন্যায়, সত্য ও গণমানুষের পক্ষে অবস্থান নিয়েছে এবং আগামীতেও নেবে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সোচ্চার থাকবো।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সিজেপি আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান, শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান

ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

‘গণভোটের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে বিএনপি’—কুড়িগ্রামে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী

‎নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা

জাবিতে ‘জ্ঞান ও প্রজ্ঞার পথে আত্মশুদ্ধি ও বুদ্ধিবৃত্তির চর্চা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে অনশনরত জিহাদীর পাশে এনসিপি নেতা খাইরুল হাসান

দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার

১০

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

১১

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

১৩

তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা

১৪

রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন

১৫

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

১৬

মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

১৭

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

১৮

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

১৯

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

২০