সর্বশেষ
||বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন||বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন||দৌলতপুরে বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার||বরগুনায় অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু||খাগড়াছড়ির পানছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩||চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড||রুমায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত||জিডি করতে এসে ফেঁসে গেলেন স্ত্রীকে নির্মম হত্যাকারী স্বামী||স্থায়ী কর্মসংস্থানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এলএসপিদের অবস্থান কর্মসূচি||টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধস: নিহত বেড়ে ৯
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

—যমুনায় দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Share this news with

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক ও শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। এই আয়োজনে ব্যাপক জনসমাগমে মুখর হয়ে ওঠে যমুনা প্রাঙ্গণ। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য সকাল সাড়ে ৮টা থেকেই যমুনার প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। ভোর থেকেই সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে সেখানে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিতে আশপাশের এলাকা, এমনকি ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত বিস্তৃত হয়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকালে জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে নামাজ আদায় শেষে সরাসরি যমুনায় আসেন প্রধানমন্ত্রী।

প্রথমে বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পুরো অনুষ্ঠানজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন

বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতপুরে বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

বরগুনায় অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

খাগড়াছড়ির পানছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড

রুমায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

জিডি করতে এসে ফেঁসে গেলেন স্ত্রীকে নির্মম হত্যাকারী স্বামী

স্থায়ী কর্মসংস্থানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এলএসপিদের অবস্থান কর্মসূচি

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধস: নিহত বেড়ে ৯

১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩ বছর: শিক্ষা, গবেষণা ও উন্নয়নের নতুন প্রত্যাশা

১১

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩৪ লিটার দেশীয় চোলাই মদ সহ একজন গ্রেফতার

১২

বরগুনায় সরকারি গাছ কাটা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে

১৩

আলীকদমে কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়ে অপহরণের অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল নেতা

১৪

শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে-এমপি ডাঃ আব্দুস সালাম

১৫

তীব্র তাপদাহ উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে হালচাষের পিছু পিছু মাছ ধরার উৎসব

১৬

লালমনিরহাটে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকার পর কোস্টগার্ডের সহায়তায় বরগুনার ১৭ জেলে উদ্ধার

১৮

রাবির বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

১৯

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

২০