নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা

Share this news with

বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচে নসরতপুর ইউনিয়ন পরিষদকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সান্তাহার পৌরসভা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সান্তাহার আধুনিক স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা সান্তাহার পৌরসভা একের পর এক আক্রমণ চালিয়ে নশরতপুরের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

খেলা শেষে মাঠে নেমে বিজয়ী দলের খেলোয়াড়দের স্বাগত জানান সান্তাহার পৌরসভার প্রশাসক মাসুমা বেগম এবং সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার। এ জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে আগামী ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৩ টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সান্তাহার পৌরসভার প্রতিপক্ষ হয়েছে চাঁপাপুর ইউনিয়ন পরিষদ। এবং ১৩ অক্টোবর বিকেল ৪ টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সেমিফাইনালে মুখোমুখি হবে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ও আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ।

এর আগে গত সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৮টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার পরিদর্শক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজ, উপজেলা ক্রীড়া সম্পাদক শাহিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। প্রতিটি ম্যাচেই মাঠে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন

১

জুনিয়রকে গালিগালাজের জেরে গোবিপ্রবিতে প্রক্টরিয়াল বডির উপস্থিতে আইন-পরিসংখ্যান বিভাগের সংঘর্ষ

২

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা

৩

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা

৪

ফেসবুকে অসহায় পরিবারের খবর পেয়ে পাশে দাঁড়ালেন শেরপুরের ইউএনও

৫

বগুড়ায় ঝড়ে গাছ উপড়ে মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচল অর্ধশতাধিক শিক্ষার্থী

৬

‎নোয়াখালীতে নবীন শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান: জনপ্রশাসন সচিব

৭

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে ছাত্রদল: আজিজুলে সন্ধান

৮

বান্দরবানের নতুন জেলা প্রশাসক নাজনীন সুলতানা

৯

সাবেক এমপি রেজাউল হকের বিরুদ্ধে দুদকের মামলা

১০

আলতাফনগরে গৃহবধূকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

১১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৪ কেজি ৪৫০ গ্রাম কষ্টি পাথরের মূর্তি আটক

১২

কুড়িগ্রাম সিএনজি চালক ও মালিক সমিতির সড়ক অবরুদ্ধ: দাবি মেনে না নিলে কঠোর কমসূচি ঘোষণা

১৩

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

১৪

সেনবাগে নিখোঁজের একদিন পর ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

১৫

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১৬

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

১৭

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

১৮

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১৯

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

২০