সর্বশেষ
||ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: রাবিতে তাজুল ইসলাম||বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা||আদমদীঘিতে কুকুরের কামড়ে আহত ৭||প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল||বগুড়ার শেরপুরে আনন্দ টিভি এমডির জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি||বজ্রপাত প্রতিরোধে লাগানো তালগাছ কেটে জ্বালানি ও ক্ষতি, ক্ষুব্ধ ধুনটের স্বেচ্ছাসেবীরা||জাবির রফিক-জব্বার হলে লোক প্রশাসন বিভাগের পুনর্মিলনী ও নবীনবরণ||বরগুনার পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই||বরগুনায় যমজ ৩ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন||কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থী নিহত, আহত অনেক
ফারহান লাবিব, - বগুড়া জেলা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে কুকুরের কামড়ে আহত ৭

Share this news with

বগুড়ার আদমদীঘিতে একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার আদমদীঘি সদর ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ধাওয়া করে কুকুরটিকে মেরে ফেলেছে।

আহতরা হলেন, দমদমা পূর্বপাড়া গ্রামের মহির উদ্দিন বাবলু (৬৮), রিজিয়া বেগম (৬৫), আবুল কালাম (৪৫) ও শহিদুল ইসলাম (৬৪)। এছাড়া পাশের গ্রামের আরও তিন অজ্ঞাত পথচারী কুকুরের কামড়ে জখম হয়েছেন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক রোগের ভ্যাকসিন গ্রহণ করেছেন।

স্থানীয় বাসিন্দা মহির উদ্দিন জানান, সোমবার সকাল থেকেই একটি বেওয়ারিশ কুকুর ক্ষিপ্ত হয়ে গ্রামের মানুষকে তাড়া করছিল। দুপুরের দিকে কুকুরটি হিংস্র হয়ে ওঠে এবং যাকে সামনে পাচ্ছিল তাকেই কামড় দিতে শুরু করে। এতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কুকুরটি একে একে সাতজনকে কামড় দিয়ে আহত করলে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে সেটিকে ধাওয়া করে এবং পিটিয়ে মেরে ফেলে।

গ্রামবাসীদের অভিযোগ, দমদমা গ্রামে বর্তমানে অর্ধশতাধিক বেওয়ারিশ কুকুর বিচরণ করছে। কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় বিশেষ করে শিশু ও বৃদ্ধরা চলাচলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: রাবিতে তাজুল ইসলাম

বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে কুকুরের কামড়ে আহত ৭

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বগুড়ার শেরপুরে আনন্দ টিভি এমডির জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি

বজ্রপাত প্রতিরোধে লাগানো তালগাছ কেটে জ্বালানি ও ক্ষতি, ক্ষুব্ধ ধুনটের স্বেচ্ছাসেবীরা

জাবির রফিক-জব্বার হলে লোক প্রশাসন বিভাগের পুনর্মিলনী ও নবীনবরণ

বরগুনার পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই

বরগুনায় যমজ ৩ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থী নিহত, আহত অনেক

১০

কুমিল্লায় পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

১১

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

১২

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত একজন

১৩

কুমিল্লার গুনবতিতে স্ত্রী-সন্তান হত্যাকারী সেই সাবেক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে রামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৫

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক—ধুনটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ইউএনও

১৬

মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্ত সড়কে সংস্কার কাজ, স্বস্তিতে পথচারীরা

১৭

রোহিঙ্গাদের ভোটার করতে সহায়তার অভিযোগে আলীকদম ইউপি চেয়ারম্যানসহ ৪ জন বরখাস্ত

১৮

বন্যা পরিস্থিতির উন্নতি: ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটন চালুর পরিকল্পনা

১৯

জুলাইয়ে অভিযুক্ত শিক্ষকদের তালিকা ভিসির কাছে জমা দিলেন রাকসু জিএস

২০