সর্বশেষ
||বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!||ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন||হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত কয়েকজন||আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!||নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন||মাদকবিরোধী বার্তায় কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপের প্রথম সেমিফাইনাল||নওগাঁয় বিএনপির অভিযোগের পর ১১ বাজার ব্যবসায়ীদের সভা, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা||ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ||রুমার দুর্গম পাড়ায় হামের ভয়াবহ বিস্তার: দুই দিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাইসহ মৃত ৭||গভীর রাতে গৃহবধূর ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা
মো: মানিক হোসেন নিরব, ​আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটোয়ারীতে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ পরিচ্ছন্নতা অভিযান

Share this news with

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধমূলক অভিযান কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।

​শনিবার (৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তেতুলতলা মৎস্য ও অভয়াশ্রমের মোর এলাকায় এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

​অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে একটি দল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন, সরকারি-বেসরকারি অফিস প্রাঙ্গণ এবং বাজার এলাকার আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি পরিষ্কার করেন। একই সাথে এডিস মশার বংশবিস্তার রোধে বিভিন্ন স্থানে মশক নিধন স্প্রে ও ব্লিচিং পাউডার ছিটানো হয়।

​অভিযান চলাকালীন এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “কেবলমাত্র সরকারি উদ্যোগেই ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক গণসচেতনতা। আমাদের চারপাশ আমাদেরকেই পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির আঙিনা, ফুলের টব, টায়ার বা ডাবের খোসায় যেন কোনোভাবেই তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।”

​উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গুর হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এই বিশেষ অভিযান হাতে নেওয়া হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে এবং গ্রাম পর্যায়ে এই সচেতনতা বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

​পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশ নেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত কয়েকজন

আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

মাদকবিরোধী বার্তায় কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপের প্রথম সেমিফাইনাল

নওগাঁয় বিএনপির অভিযোগের পর ১১ বাজার ব্যবসায়ীদের সভা, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

রুমার দুর্গম পাড়ায় হামের ভয়াবহ বিস্তার: দুই দিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাইসহ মৃত ৭

গভীর রাতে গৃহবধূর ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

১০

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির, হাসপাতালে একজন

১১

আদাবরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১২

জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে নয়-মির্জা ফখরুল

১৩

সোনাহাটে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপির

১৪

সম্পদ বিবরণী না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

১৫

কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) হলেন সাংবাদিক উম্মে মারুফা

১৬

ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্বে জাবের ও জুমা

১৭

গ্যাস-সংযোগ স্থগিত, নতুন শিল্প বিনিয়োগে বাড়ছে অনিশ্চয়তা

১৮

প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক

১৯

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগের পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

২০