সর্বশেষ
||ফুলবাড়ীতে এনসিপির মিছিলে বিএনপির হামলা, আহত-২৫, গুরুতর-৭||সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা||‎মাটিরাঙ্গায় পরকিয়ার জেরে দুই সন্তান রেখে পালাল গৃহবধূ, থানায় জিডি ‎ ‎এ এম ফাহাদ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ‎ ‎খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়ায় দুই সন্তানের জননী পারুল আক্তার (৩৫)-কে নিয়ে একই এলাকার বাসিন্দা শাখওয়াত হোসেন (৪০) পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, গতকাল ২৯ জুন রাতে এই ঘটনা ঘটে। ‎ ‎পারুল আক্তারের স্বামী আব্দুল হান্নান জানান, ঘটনার পরপরই তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। পাশাপাশি ৩০ জুলাই তিনি মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং খাগড়াছড়ি আদালতে পৃথকভাবে একটি মামলা দায়ের করেছেন। ‎ ‎আব্দুল হান্নানের ভাষ্যমতে, তার বড় মেয়ে ফাহিমা আক্তার (২০) বিবাহিত এবং ছোট মেয়ের বয়স সাড়ে তিন বছর। তিনি অভিযোগ করেন, তার স্ত্রী সন্তানদের রেখে যাওয়ার সময় একটি স্যুটকেসের তালা ভেঙে ৩ লাখ ১২ হাজার টাকা, চার আনা স্বর্ণালঙ্কার এবং নতুন ব্যবহার্য কাপড়চোপড় নিয়ে চলে যান। ‎ ‎এদিকে অভিযুক্ত শাখওয়াত হোসেনের স্ত্রী মিনি আসমা বেগম (৩৬) এবং তার মা মোরশেদা বেগম (৬৫)-এর সঙ্গে কথা বললে তারা ঘটনাটি সত্য বলে দাবি করেছেন। ‎ ‎আব্দুল হান্নান বলেন, “আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি সুবিচারের দাবি জানাচ্ছি।” ‎ ‎এ বিষয়ে অভিযুক্ত শাখওয়াত হোসেনের বক্তব্য পাওয়ার চেষ্টা করলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ‎ ‎ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।||‘ক্ষমতার নয়, সিস্টেমের পরিবর্তনই ছিল জুলাইয়ের লক্ষ্য’— ডা. শফিকুর রহমান||যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত: খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত, আরেক শিক্ষকের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত||ডেভিড ইমনের তথ্যে ফটিকছড়িতে অভিযান, উদ্ধার দেশি-বিদেশি অস্ত্র||রামপালে খানজাহান আলী বিমানবন্দর: চীনের বিনিয়োগে নতুন আশার আলো, বদলে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি||বন্ধ শিল্পকারখানা চালুতে প্রধানমন্ত্রীর নির্দেশ||ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এ গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা, নাগরিক সমস্যা সমাধানে আশ্বাস||ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান
আরও