সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

Share this news with

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদ (একাংশ)।

বুধবার (৫ আগস্ট) বিকাল ৫টায় ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ বিষয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের এক ঐতিহাসিক ও স্মরণীয় দিন। এই দিনটি কেবল একটি রাজনৈতিক পরিবর্তনের স্মারক নয়; এটি গণমানুষের অধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার এক অবিস্মরণীয় প্রতীক। আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল শহীদকে, যাঁদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও মানুষের মর্যাদার সংগ্রামে এক অনন্য অধ্যায় রচনা করেছে।

তিনি আরও বলেন, জুলাই আমাদের শিখিয়েছে, যখন রাষ্ট্র মানুষের মৌলিক অধিকারকে অস্বীকার করে, যখন দমন-পীড়ন, নিপীড়ন ও বৈষম্য প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, তখন ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তিই ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে পারে। আমরা বিশ্বাস করি, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত তাৎপর্য তখনই বাস্তবায়িত হবে, যখন বাংলাদেশে এমন একটি সমাজ প্রতিষ্ঠিত হবে যেখানে কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ন্যায়বিচার সকলের জন্য সমানভাবে নিশ্চিত হবে; রাষ্ট্র জনগণের কাছে জবাবদিহিমূলক হবে এবং ভিন্নমত প্রকাশের অধিকার অবাধ থাকবে। আজকের এই দিনে আমরা জুলাইয়ের সকল শহীদ, আহত ও সংগ্রামী মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি জানাই। তাঁদের আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে, আমাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয় এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পালিয়ে যাওয়া শক্তির ক্ষমতায় ফেরার স্বপ্ন দুঃস্বপ্ন’: আবুল হাসান রুবেল

১

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক

২

নোয়াখালীতে ডিএনসি-এসআরবির যৌথ অভিযান: বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

৩

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ

৫

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের আহ্বান: ড. আতিক মুজাহিদ

৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় পথশিশুদের পাশে ছাত্রদল

৭

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

৮

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

৯

রূপগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৪০ বছর বয়সী সুজনের

১০

প্রধানমন্ত্রীর জন্মদিনে ২৫০ এতিমকে খাওয়ানোর আয়োজন করলেন নোবিপ্রবি উপাচার্য

১১

স্ত্রীর চিকিৎসায় সঞ্চয় শেষ, ঋণ ৫০ লাখ; আরও প্রয়োজন ৭০ লাখ টাকা

১২

নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা

১৩

ঢাবির মধুর ক্যান্টিনে জুলাই মঞ্চের সংবাদ সম্মেলন

১৪

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে ককটেল বিস্ফোরণ

১৫

বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

শিক্ষার্থীদের নিরাপত্তা উপেক্ষা করে ফুটবল দেখতে রাজশাহীতে গোবিপ্রবি উপাচার্য

১৭

ধুনটে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেল চার মোটরসাইকেল

১৮

রাজশাহীর দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

১৯

পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ৩৫ হাজার টাকাসহ তিন দফা দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

২০