মিরু হাসান বাপ্পি -বগুড়া প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা

Share this news with

বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেলওয়ের লিজ দেওয়া ৭০ শতক আয়তনের একটি পুকুরের দখল বৈধ লিজগ্রহীতা আনোয়ার হোসেন বেলালের কাছে বুঝিয়ে দিয়েছে রেলওয়ে প্রশাসন।

সোমবার বিকেল ৪টার দিকে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সান্তাহার ইয়ার্ড কলোনির বড় মাঠের পূর্ব পাশে অবস্থিত পুকুরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার রেলওয়ের কানুনগো শরিফুল ইসলাম, সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

রেলওয়ে সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পাকশী রেলওয়ে এস্টেট বিভাগ থেকে পুকুরটি বৈধভাবে ৩ বছরের জন্য লিজ নেন আনোয়ার হোসেন বেলাল। তবে লিজ পাওয়ার পরও তিনি পুকুরটির দখল বুঝে পাননি। অভিযোগ রয়েছে, পাশের পুকুরের সঙ্গে বসবাসকৃত আব্দুল মান্নান নামে এক ব্যক্তি পুকুরটি অবৈধভাবে দখলে রেখে মাছ চাষ করে আসছিলেন। এ ঘটনায় আনোয়ার হোসেন বেলাল রেলওয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রেলওয়ে প্রশাসন বৈধ লিজগ্রহীতার কাছে পুকুরটির দখল বুঝিয়ে দেয়। ফলে দীর্ঘদিনের বঞ্চিত হওয়া বৈধ মালিক তার পুকুরটি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন। এদিকে সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে রেলওয়ে প্রশাসনের এমন উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন সচেতন মহল।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

শাহবাগে রাষ্ট্র সংলাপ ফোরামের অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন

১০

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

১১

মজুরি বৃদ্ধি ও ন্যায্য দামের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

১২

জাবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি আরজুমান নাজিজ

১৩

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজিএ সংবর্ধনা

১৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

১৫

শাহবাগে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন ও লাঠি মিছিল

১৬

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

১৭

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৮

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

১৯

ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ

২০