সর্বশেষ
||বগুড়ার দুপচাঁচিয়ায় ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ আটক ১||চট্টগ্রামে রেকর্ড বৃষ্টিপাত: সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক, জানালেন মেয়র শাহাদাত||হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত||রাঙ্গুনিয়া ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পরিদর্শনে পুলিশ সুপার: মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি||সোনাইমুড়ীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ী নিহত, আহত ২||জা‌মিন পে‌লেন সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী||‎মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ||মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক ২||জাবির ভর্তি পরীক্ষায় রংপুর কেন্দ্রের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি||চট্টগ্রামে রথযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে সিএমপির মতবিনিময় সভা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সোনাইমুড়ীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ী নিহত, আহত ২

Share this news with

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদোনা বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও ফলবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কার্তিক নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আল-বারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ফলবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রামগঞ্জ উপজেলার নন্দী গ্রামের গণক ঠাকুর বাড়ির বাসিন্দা ও ফল ব্যবসায়ী কার্তিক নিহত হন।

দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে হৃদয় নামে একজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ আটক ১

চট্টগ্রামে রেকর্ড বৃষ্টিপাত: সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক, জানালেন মেয়র শাহাদাত

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত

রাঙ্গুনিয়া ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পরিদর্শনে পুলিশ সুপার: মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সোনাইমুড়ীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ী নিহত, আহত ২

জা‌মিন পে‌লেন সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী

‎মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ

মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক ২

জাবির ভর্তি পরীক্ষায় রংপুর কেন্দ্রের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি

চট্টগ্রামে রথযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে সিএমপির মতবিনিময় সভা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

১০

সরকারি অর্থে ১৫ হাজার স্বাস্থ্য কার্ড বস্তাবন্দী পরিত্যক্ত অবস্থায়

১১

নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে পিতা হত্যার অভিযোগে নেশাগ্রস্ত ছেলে গ্রেপ্তার

১২

বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবসে নাগরিক সচেতনতার তাগিদ

১৩

কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ: পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার

১৪

চট্টগ্রামে টানা বর্ষণে ১৫ উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত, জনজীবন বিপর্যস্ত

১৫

বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৬

এআই দিয়ে এমপির ভুয়া ছবি প্রচারের অভিযোগে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

১৭

টানা ৫ দিনের ভারী বর্ষণে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৮

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

১৯

টানা ৪ দিনের ভারী বর্ষণের পর কমেছে বৃষ্টি, রাঙ্গামাটির ৩০ আশ্রয়কেন্দ্রে ২,১৫৮ জন; ৬০ স্থানে পাহাড়ধস

২০