ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
৭ জুলাই ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ৩০ সাংবাদিক পেল আর্থিক সহায়তা, প্রেসক্লাবে মতবিনিময়

Share this news with

বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়, নতুন ভবনের জন্য টেলিভিশন উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। প্রেস ক্লাবের সদস্য ৩০ সাংবাদিক প্রত্যেকে পেয়েছেন সহায়তার নগদ টাকা।

মঙ্গলবার মতবিনিময় শেষে জেলা পরিষদের অনুদানের অর্থ হস্তান্তর করা হয়। প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।

তিনি সাংবাদিকতা পেশাকে অত্যন্ত সম্মানজনক, নিবেদিতপ্রাণ ও ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন। বক্তব্যে বলেছেন, বগুড়া মহানগরের পাশাপাশি সমগ্র জেলার সার্বিক উন্নয়নে অংশীজন হতে চায় জেলা পরিষদ। পিছিয়ে পড়া তিলোত্তমা বগুড়াকে এগিয়ে নেয়ার জন্য প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন, তিনি এই মাটির জন্যও কাজ করছেন।

বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ। আনুষ্ঠানিক ভাবে ৩০জন সাংবাদিকের হাতে পাঁচ হাজার টাকা করে সহায়তার খাম প্রদান করা হয়। জেলা পরিষদ সাংবাদিকদের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরও সহায়তা প্রত্যাশা করেন সাংবাদিক নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে আহসানুল তৈয়ব জাকির বলেন, সাংবাদিকদের পাশে থাকবে জেলা পরিষদ। এটি একটি সাংবাদিক বান্ধব প্রতিষ্ঠান। জেলা পরিষদ হাজারও ধরনের কাজ করে। ভুল হলে সমালোচনা করুন, সত্য ও সঠিক তথ্য তুলে ধরবেন। অসত্য বা ভুল তথ্য উপস্থাপনে জনপ্রতিনিধিরা যেন মানহানির শিকার না হয়।

এদিন, বগুড়া প্রেস ক্লাবের নতুন নিজস্ব ভবনের জন্য প্রায় ২ লাখ টাকা মূল্যের টেলিভিশন উপহার পাঠিয়েছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের পুত্র আসিফ সিরাজ রব্বানী।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১০

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১২

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৩

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

১৪

মিরপুরে দুই দিনব্যাপী শুভ জন্মাষ্টমী উৎসব শুরু

১৫

‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

১৬

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান, ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

পার্বত্য অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

১৮

মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশি হাফেজের সাফল্য, জামায়াত আমীরের সংবর্ধনা

১৯

ঢাবি উপাচার্য ও ডাকসু সভাপতির সঙ্গে রাশেদ খাঁনের শুভেচ্ছা বিনিময়

২০