আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) প্রতিনিধি 
২৬ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ববিতে ছাত্র অধিকার পরিষদের কুইজ প্রতিযোগিতা সম্পন্ন, পুরস্কার বিতরণীতে আসছেন প্রতিমন্ত্রী নূর

Share this news with

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার উদ্যোগে অত্যন্ত সফল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘কুইজ প্রতিযোগিতা-২০২৬’। বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলরুমে দুই শিফটে এই মেধার লড়াই অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে জানানো হয়েছে, কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণের জন্য খুব শীঘ্রই এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে; যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব নুরুল হক নূর।

​বিশ্ববিদ্যালয়ের জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত। দুই শিফটের এই পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০+ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে নিজেদের মেধা ও জ্ঞান যাচাইয়ের সুযোগ পান। এছাড়াও কুইজে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শিক্ষার প্রতীক হিসেবে সংগঠনের পক্ষ থেকে একটি করে “কলম” উপহার দেওয়া হয়। সংশ্লিষ্ট সকলে মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তাশক্তি বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
​
​কুইজের দ্বিতীয় শিফটে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জনাব কবির হোসেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মেধাভিত্তিক কাজ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতির ইতিবাচক মনোভাব তৈরি হওয়া জরুরি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সবসময়ই শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

​উক্ত অনুষ্ঠানের সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. সাইদুর রহমান বলেন, “শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে এর থেকেও বড় ও ভালো কাজ করার ইচ্ছে আমাদের রয়েছে।”

​অনুষ্ঠানের সঞ্চালক ও বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মো. ইমাম হোসেন তাজ বলেন, “শিক্ষা-অধিকার-প্রগতি, ছাত্র অধিকার পরিষদের মূলনীতি। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

​গতকাল রাত ৯টায় সর্বমোট ৬০ নম্বরের এই প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই কুইজে বিজয়ী শীর্ষস্থান অধিকারীরা হলেন—
​১ম স্থান: মো. রকিবুল ইসলাম (সমাজবিজ্ঞান বিভাগ, ১২তম ব্যাচ), প্রাপ্ত নম্বর: ৫৪।
​২য় স্থান: মো. আরিফুল আরেফিন (আইন বিভাগ, ১১তম ব্যাচ), প্রাপ্ত নম্বর: ৫১।
​৩য় স্থান (যৌথ): সাকিব আল হাসান (রসায়ন বিভাগ, ৯ম ব্যাচ), প্রাপ্ত নম্বর: ৫০।
​৩য় স্থান (যৌথ): মাহমুদুর রহমান ঈসান (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ১২তম ব্যাচ), প্রাপ্ত নম্বর: ৫০।

​আয়োজকদের পক্ষ থেকে পুনরায় স্পষ্ট করা হয়েছে যে, বিজয়ীদের মূল আকর্ষণীয় পুরস্কারগুলো পরবর্তীতে অনুষ্ঠেয় বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূরের হাত থেকেই প্রদান করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০